কিছু বলার মত মানসিকতা নাই: চঞ্চল চৌধুরী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৪: ৫৯

হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব ঘিরে অন্যদের মতোই জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর পরিবারে প্রতি বছর বইতো খুশির হাওয়া। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে পূজার দিনগুলো কেটেছে তার। তবে এবারের পূজা তার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ, ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন এই অভিনেতা। এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের চাটুকারিতা এবং সর্বশেষ শেখ হাসিনাকে গান শুনিয়ে বিপাকে পড়েছেন চঞ্চল চৌধুরী।

‘আপা, আপনাকে একটা গান শুনাই?’ ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে এক সময় গণভবনে সামনে পেয়ে এমনটাই বলেছিলেন এই অভিনেতা। ‘চোখ ছল ছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ গান একতার’ শিরোনামের একটি গান শুনিয়েছিলেনও। শেখ হাসিনার পতনের পর সেই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা সেই ভিডিও শেয়ার করে তুলোধুনো করছেন এ অভিনেতাকে। অনেকেই আবার তাকে হন্যে হয়ে খুঁজছেন।

কয়েক মাস ধরে কোথাও নেই তুমুল জনপ্রিয় এই অভিনেতা। একে একে হারাচ্ছেন পূর্ব নির্ধারিত সব কাজ। নাটকের কাজ তো আছেই বাদ পড়ছেন আসন্ন ‘তুফান ২’ সহ আরও বেশকিছু সিনেমা থেকেও। কিছুতেই শনির দশা কাটছে না চঞ্চলের। অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে বলেন, ‘পূজা নিয়ে আমার কোন পরিকল্পনা নাই। কিছু বলার মত মানসিকতাও নাই।’

অথচ বিগত বছরে পূজা উপলক্ষে এই অভিনেতার থাকতো নানা ধরনের পরিকল্পনা। পরিবার নিয়ে হৈ-হুল্লোড়ে মেতে থাকতেন তিনি। গেল বছরও তাই হয়েছে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই নাই হয়ে গেলেন এই অভিনেতা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে