ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্রকার সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল সোমবার। এ দিন মুক্তি পায় তার নতুন সিনেমা ‘টেক্কা’র প্রথম গান। কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে তিনি উদযাপন করেছেন দিনটা। তবে সেই সময়টুকুতে সশরীরে ছিলেন না স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এমনকি একটি বারের জন্যও তার নামটিও উঠে আসেনি কারও মুখে। সে কারণে ছড়িয়েছে পড়েছে গুঞ্জন। সৃজিত-মিথিলার সম্পর্কে এখন কী চলছে, দাম্পত্য অভিমান নাকি বিচ্ছেদসূচনা?
জন্মদিনেও কাজ করে সময় পার করেছেন সৃজিত। সেখানে কেক কাটার সঙ্গী ছিলেন নায়ক দেব অধিকারী, স্বস্তিকা মুখোপাধ্যায়। উপস্থিত অনেকে জানতে চেয়েছেন, বিশেষ পার্টির পরিকল্পনা আছে কি না! জবাব দিয়েছেন স্বস্তিকা। তিনি বলেছেন, ‘কোনও পার্টি দিচ্ছে না। যা হওয়ার বাড়িতেই হবে। এটুকু খবর তো রাখি, এর আগে একসঙ্গে অনেক জন্মদিন কাটিয়েছি আমরা।’ সৃজিত বলেছেন, ‘একদমই তাই। আজ কোনও পার্টি নয়, বরং মায়ের সঙ্গে সময় কাটাব। মা অনেক রান্না করেছে। জমিয়ে খেয়ে জন্মদিন পালন হবে।’
শৈশব থেকেই সিনেমা পাড়ায় বড় হয়েছেন সৃজিত। তার মা-বাবা সিনেমা দেখতে ভালোবাসতেন। তিনি বলেন, ‘বছরজুড়েই আমরা সিনেমা দেখতাম। আমার বাবা-মা খুব সিনেমার ভক্ত ছিলেন। তারা সব ভাষার, সব ধরনের ছবি দেখতেন। আর আমি এমন একটা পাড়ায় বড় হয়েছি, যেখানে চারপাশে প্রচুর সিনেমা হল ছিল। বলা যায়, আমি সিনেমা দিয়ে ঘেরা ছিলাম।’
কাজের ফাঁকে কেক কাটার ওই এ সময় স্ত্রী মিথিলার নাম নেননি সৃজিত। বরং স্বস্তিকার সঙ্গে কথায় কথায় ফিরে ফিরে যাচ্ছিলেন অতীত জন্মদিনের স্মৃতিতে। আগে তাদের প্রেম ছিল, সেকথা নতুন করে মনে করিয়ে দিয়েছেন অনুরাগীদের। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও তেমন রাখঢাক করেননি সৃজিত-স্বস্তিকা। ‘টেক্কা’ ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে আর রুক্মিণী মৈত্র পুলিশ। প্রধান চরিত্রে দেব ও আরেকটি চরিত্রে অনির্বাণ চক্রবর্তী। অক্টোবর মাসে মুক্তি পাবে ছবিটি।
২০১৯ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন ভারতীয় নির্মাতা সৃজিত। এখন পর্যন্ত সৃজিত নির্মিত েকানো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে ভারতের বেশ কিছু নির্মাতার সিনেমায় কাজ করেছেন মিথিলা। বিচ্ছেদের গুঞ্জনে দুজনার কারও পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। সর্বশেষ সৃজিত পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘পদাতিক’ মুক্তি পেয়েছে কিছুদিন আগে।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে