আস-সুন্নাহ ফাউন্ডেশনকে যে বার্তা দিলেন নিলয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ১৩

দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বড় ভূমিকা রেখে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এ বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

ইসলামিক এই স্কলার জানান, বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে এই ১০০ কোটি টাকার মাইলফলক পার হয়েছে।

তিনি বলেন, মানুষের অনুদান ও দান করতে এখন কোনো প্রশ্নের মুখে পড়তে হয় না। একটা সময় ছিল- যখন মানুষ কোনো দান করলে, কেনো এখানে টাকা দেওয়া হলো এই প্রশ্নের মুখে পড়তে হতো। কিন্তু সেই ভয়টা না থাকায় এখানে অনুদানের পরিমাণটা অনেক বেড়েছে।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সর্বমোট ১ লাখ ৬০ হাজার পরিবারের জন্য খাবারের আয়োজনসহ আরও ৫ হাজার পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, সর্বসাকুল্যে এ বছর আমরা ১০০ কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।

এদিকে বন্যার্তদের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওপর সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

কোনো সংগঠনের প্রতি এমন বিশ্বাস এই অভিনেতাকে মুগ্ধ করেছে। যে কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে নিজের একটি প্রস্তাবের কথা জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেছেন, ‘আস-সুন্নাহ ফাউন্ডেশনকে মানুষ কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, যে মাত্র অল্প কয়েকদিনে ১০০ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বন্যার্তদের সাহায্যের জন্য।’

এরপর নিলয় লেখেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাসপাতাল বানানোর প্রজেক্ট নিতো তাহলে কেমন হতো। যেখানে সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রীতে চিকিৎসার ব্যবস্থা থাকবে। আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে এটাও সম্ভব।’

অভিনেতার স্ট্যাটাসে একজন মন্তব্য করেন, ভাই সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সেগুলো তো আছেই। সেখানেও তো ফ্রীতে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালগুলো সংস্কার করলেও হবে। জবাবে নিলয় লিখেছেন, মানুষ ঠিক মতো সেবা পায় না বলেই সবার অভিযোগ। মানুষের আস্থা নেই।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে