সরাসরি ত্রাণ নিয়ে হাজির সামিরা খান মাহি

ডেস্ক, রাজনীতি ডটকম

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ ভূপেন হাজারিকার এই বিখ্যাত গানের কথা বারবার সত্য প্রমাণ করেছে মানুষ। যেকোনো দুর্যোগে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বতঃস্ফূর্তভাবে। বাংলাদেশের কয়েকটি জেলা বন্যায় কবলিত। লাখ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। অনেক ঘরবাড়ি ভেসে গেছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পুরো দেশের মানুষ। সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণত্রাণ সংগ্রহ এবং ব্যক্তিপর্যায়েও অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বানভাসি মানুষের জন্য। দেশের শোবিজ অঙ্গনের প্রায় সব তারকারাই কমবেশি দাঁড়িয়েছেন বন্যার্ত মানুষের পাশে।

অনেকেই আবার সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় সশরীরে হাজির হয়েছেন কেউ কেউ। এবার এই তালিকায় যোগ হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির নাম। বন্যার্ত এলাকায় সরাসরি ত্রাণ নিয়ে হাজির হয়েছেন ছোট পর্দার এই তরুণ অভিনেত্রী।

২০২২ সালেও সিলেটে বন্যার্তদের জন্য দিনরাত খেটেছিলেন তিনি। এবারও একই কাজ করছেন ফেনী-চট্টগ্রাম-কুমিল্লায় বন্যাদুর্গত এলাকায়।

গত ২৪ ও ২৫ আগস্ট মাহি ২০ সদস্যের একটি দল নিয়ে ফেনীতে অবস্থান করেন। সেখানে দুটি বোটের মাধ্যমে ত্রাণ বিতরণ করার পাশাপাশি উদ্ধার কাজেও নিয়োজিত ছিলেন এই অভিনেত্রী। গত ২৫ আগস্ট বিকেলে ত্রাণ শেষ হওয়ার পর ২৬ আগস্ট ঢাকায় ফিরে আসেন মাহি।

গতকাল আবারও ত্রাণ ও অর্থ নিয়ে কুমিল্লায় ছুটে যাওয়ার কথা জানিয়েছেন এই তরুণ তুর্কি। ব্যক্তিগতভাবে এই ত্রাণ তহবিল তৈরি করার পাশাপাশি অন্যদের কাছ থেকেও খাবার ও অর্থ সহায়তা সংগ্রহের চেষ্টা করছেন মাহি এবং তার দল।

এ সম্পর্কে সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এক মুহূর্তও বসে থাকার উপায় নেই। আমরা ছুটছি। মানুষের কাছে পৌঁছাতে হবে যত দ্রুত সম্ভব। অনেকেই আছেন, যারা খাবার-ওষুধ-পোশাক কিংবা অর্থ ডোনেট করতে চাইছেন, কিন্তু দুর্গত এলাকায় পৌঁছাতে পারছেন না, তাদের কাছ থেকেও আমরা সেসব সংগ্রহ করে পৌঁছানোর চেষ্টা করছি।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে