ঈদ জামাত শেষে চলছে পশু কোরবানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সামর্থ্যবান মুসলমানরা পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পশু কোরবানি দেন।

সোমবার (১৭ জুন) রাজধানীসহ সারাদেশে পশু কোরবানি করছেন মুসলমানরা। ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি করা যাবে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসার গ্যারেজে, মহল্লার রাস্তা, ফাঁকা মাঠ এমনকি প্রধান সড়কে পশু কোরবানি চলছে। পশুর মাংস কাটতে আসা কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করছেন তারা।

বসুন্ধরা এলাকার আতিকুল ইসলাম বলেন, ‘ঈদের নামাজ শেষে কোরবানির পশু জবাই ও কাটাকাটির কাজে সহযোগিতা করছি। এই সময়টা আমাদের কাছে খুবই আনন্দের। মাংস কাটা শেষ হলে আত্মীয়দের বাসায় পাঠাব ও গরিব-অসহায় মানুষদের মাঝে বিতরণ করব।’

নতুন বাজার এলাকার কবির আহমেদ বলেন, ‘আগে গ্রামের বাড়িতে কোরবানি দেওয়া হতো। গত কয়েক বছর ধরে ঢাকায় কোরবানি দিচ্ছি। সকালে নামাজ পড়ে এসেই পশু কোরবানি করা হয়েছে। এখন চামড়া ছাড়ানোর কাজ করছেন কসাইরা। গোশত কাটা শেষ হলে গরিবদের মাংস বিতরণ করবো, আত্মীয়দের বাসায় পাঠাবো।’

এদিকে কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকার দুই সিটি মেয়র। এছাড়া কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহারে স্থানীয় ওয়ার্ড প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২১ দিন আগে