প্রতিবেদক, রাজনীতি ডটকম

১০০ বছর আগে ১৯২৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন আর্জেন্টিনা। যদিও তাঁর গন্তব্য আর্জেন্টিনা ছিল না। কেন তিনি হঠাৎই আর্জেন্টিনায় যাত্রা বিরতি নিলেন? তিনি সেখানে কোথায় উঠলেন, কত দিন ছিলেন আর্জেন্টিনায়, কার সান্নিধ্যে আর্জেন্টিনায় সময় পার করেছিলেন, তখন তিনি কী লিখতেন, কী ভাবতেন।
ঘটনার ১০০ বছর পর, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে এক ভিন্ন রবীন্দ্রনাথের দেখা পাওয়া যায়, ব্যক্তিগত আবেগে তিনি ভাসছেন, মধুর সময় কাটাচ্ছেন, সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন। তিনি দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাঁকে আটকে ধরেছে অথবা ধরেনি, তিনি সেই সব উপেক্ষা করে সমুদ্র পাড়ি দিলেন। হে সমুদ্র, চাহিলাম আপন গহন চিত্তপানে; কোথায় সঞ্চয় তার, অন্ত তার কোথায় কে জানে…
দুমাসের অনির্দিষ্ট অনির্ধারিত ভ্রমণ শেষে তিনি বাড়ি ফিরলেন। এই ভ্রমণ থেকে তিনি কী নিয়ে বাড়ি ফিরলেন, এই ভ্রমণ রবীন্দ্রনাথের মনে কী রকম ছাপ ফেলেছিল, দক্ষিণ আমেরিকা ভ্রমণের স্মৃতি ছবি কি তিনি মুছতে পেরেছিলেন মন থেকে, এইসব প্রশ্নের প্রসঙ্গ ধরে রবীন্দ্রনাথকে আবিষ্কারের চেষ্টায় ম্যাড থেটারের ২য় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকের ১০ম প্রদর্শনী। নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।
প্রায় দুই বছর পর আবার ঢাকার মঞ্চে আসছে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমের নতুন উদ্বোধন ঘটেছে ম্যাড থেটারের সাড়া জাগানো নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ এর মধ্য দিয়ে।
রাজনীতি/এসআর

আনিকা মেরাজ শুধু সৌন্দর্যেই নয়, মেধার দিক থেকেও অনন্য। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে সফলতার সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করছেন। পেশাদার ক্যারিয়ারে একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্ব
১৩ দিন আগে
১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা
১৭ দিন আগে
মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।
০৫ জুলাই ২০২৬
মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।
০৫ জুলাই ২০২৬