নড়াইলে ৪০০ বছরের প্রাচীন মসজিদ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে অবস্থিত মুন্সিবাড়ির মসজিদ স্থানীয়দের কাছে এক রহস্যময় ইতিহাসের সাক্ষী। জনশ্রুতি অনুযায়ী, মোগল আমলে এক রাতেই জ্বীনদের সহায়তায় এই মসজিদ ও সামনের পুকুরটি নির্মিত হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, ৪০০ বছরের পুরনো মসজিদটির সামনেই রয়েছে একটি পুকুর। সেখানে অজু করার জন্য রয়েছে শান বাঁধানো ঘাট। মসজিদটি ছোট ইট ও চুন-সুরকি দিয়ে তৈরি, যার ছাদে চারটি মিনার ও একটি বড় গম্বুজ রয়েছে।
চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূইয়া দাবি করেন, নড়াইলে এই মুন্সিবাড়ির মসজিদটিই সবচেয়ে পুরনো। তবে এ মসজিদের বিস্তারিত ইতিহাস জানা যায় না।













-c266ab-256x144.webp)



