অধ্যাপক জাফর ইকবাল, আনিসুল হক, ইমদাদুল হক মিলনসহ জনপ্রিয় লেখকদের অনেকেই এবার মেলায় আসেননি৷ কারো কারো একটা-দুটো বই প্রকাশিত হলেও একবারের জন্যও মেলায় আসেননি তারা।
পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।’
সব গুজব-গুঞ্জনকে উড়িয়ে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নতুন জীবনে পা রাখছেন। ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন করেছেন। আগাম ঘোষণা অনুযায়ী আজ সোমবারই দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করছেন এই লাক্সকন্যা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২ দিনব্যাপী মাতৃভাষার চলচ্চিত্র উৎসব-২০২৫ শুরু হতে যাচ্ছে আজ। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ধানমন্ডির ভিনটেজ কনভেনশন হলে উৎসবের উদ্বোধন করা হবে। ইতিমধ্যে উৎসব কমিটি ঘোষণা করেছে নির্বাচিত চলচ্চিত্রের তালিকা। উৎসবে থাকছে সর্বমোট ১৫টি চলচ্চিত্র। এর
সম্প্রতি পরী-সাদীর সেই খুনসুটির কিছু মুহূর্ত নজরে পড়েছে নেটিজেনদের। যা তাদের সম্পর্কের গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শুধু সঙ্গীতই নয়; সমসাময়িক ও দেশের রাজনৈতিক ইস্যু নিয়েও নানান সময় নিজের মত প্রকাশ করেন তিনি।
৩ দিনের মধ্যে কবি ও প্রাবন্ধিক সোহেল হাসান গালিবের মুক্তির দাবি জানিয়েছেন একদল লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মী। সোমবার বিকাল ৫টায় অমর একুশে বইমেলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে এই সময়সীমা বেঁধে দেন তারা।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি কমার্শিয়াল সিনেমায় অভিনয় করে অভ্যস্ত। এ কারণে দর্শক সবসময় গ্ল্যামারাস লুকেই পেয়েছে আমাকে। কিন্তু এবার আমাকে ভিন্ন লুকে দেখবে সবাই, যা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শাহবাজের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, নাট্যকর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই নাট্যোৎসব বাতিল হয়েছে। তাদের একটি অংশ মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের দাবি জানিয়ে আসছিল। পুলিশ এই উৎসব বন্ধের কোনো নির্দেশ দেয়নি, বরং নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত ছিল।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজালে’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
প্রকৃতির বুকে বসন্তের আগমনে ঋতুর পালাবদলের সুর ধরা দিয়েছে, আর বাঙালির হৃদয়ে জেগেছে উৎসবের উচ্ছ্বাস। মাধবী ও বোগেনভিলিয়ার বাহারি শোভা, কোকিলের কুহু ধ্বনি আর দখিনা বাতাসে দোল খাওয়া কৃষ্ণচূড়া জানান দিচ্ছে বসন্তের আনুষ্ঠানিক আগমন।
অভিষেক সিনেমা নিয়ে উচ্ছ্বসিত রাজ রিপা বলেন, “অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি বিশেষ উপহার হবে, এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব, আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”
পরে অধ্যাপক বদিউর রহমানকে সভাপতি ও অমিত রঞ্জন দে’কে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় সংসদ ঘোষণা করা হয়। শিশু একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান মাহমুদ সেলিম।
জমকালো আয়োজনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বসেছে গ্র্যামির আসর। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জৌলুশ আরও বাড়িয়ে দিয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে দুনিয়া কাঁপানো জনপ্রিয় পপ গায়িকা শাকিরাও চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন।
শুরু হয়েছে বাঙালির প্রাণের মেলা, একুশে বইমেলা। অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পাঞ্জেরী পাবলিকেশন্স নিয়ে এসেছে সব বয়সের, সব শ্রেণির পাঠকের জন্য সৃজনশীল বইয়ের এক সমৃদ্ধ সম্ভার।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অমর একুশে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন এক সংবাদ সম্মেলনে এসব