ইংলিশ বধের পর ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ ব্যানার, শাস্তি দিতে পারে ফিফা

বিবিসি বাংলা
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৬: ০১
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের বিতর্কিত ব্যানার প্রদর্শন করে।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দাবির সমর্থনে একটি ব্যানার দেখানোয় মেসিদের বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

আটলান্টার ওই ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে দুটি গোল করে থমাস টুখেলের দলকে ২-১ ব্যবধানে হারিয়ে রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষের বাঁশি বাজার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা স্প্যানিশ ভাষায় লেখা একটি ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন, যার অর্থ "ফকল্যান্ডস আর্জেন্টিনার"।

দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে এখনো ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে।

আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দুই দেশ যুদ্ধে জড়িয়েছিল।

৭৪ দিনব্যাপী ওই সংঘাতে ৬৫৫ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন, দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দাও মারা যান।

২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তা লেখা ব্যানার প্রদর্শন করায় ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, ওই পদক্ষেপ রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অসদাচরণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে।

বুধবারের জয়ের পর আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিসারুয়েল এক্স-এ একটি পোস্টে লিখেছেন, "এটি কেবল আরেকটি ম্যাচ ছিল না"; ওই পোস্টে আর্জেন্টিনার সেনাদের একটি ভিডিও-ও যুক্ত ছিল।

"ফকল্যান্ডস আর্জেন্টিনার," আরেকটি পোস্টে লিখেছেন ভিসারুয়েল, "তারা এগুলো স্টেডিয়ামে নিয়ে যেতে নিষেধ করেছে, কিন্তু তারা ভুলে গেছে যে আমরা এগুলো আমাদের রক্তে এবং হৃদয়ে বহন করি"।

ম্যাচের আগে তিনি বলেছিলেন, এই সেমিফাইনাল ছিল "আগ্রাসনকারীদের তাদের জায়গা দেখিয়ে দেওয়ার" বিষয়।

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ ব্যবধানে জয়ের পরও আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডস এবং আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে উল্লেখ করে জয়সূচক স্লোগান দিয়েছিলেন।

তবে সেমিফাইনালের আগে কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি ফুটবল ও রাজনীতিকে "একসঙ্গে মেলাতে যাচ্ছেন না"।

স্কালোনি বলেছিলেন, "বাস্তবতা হলো এটি একটি ফুটবল ম্যাচ। আমি বিষয়গুলো একসঙ্গে মেলাতে পারি না, বিশেষ করে বহু বছর আগে যা ঘটেছে তার প্রতি সম্মান দেখানোর কারণে।"

"এটি আমাদের ইতিহাসের একটি অত্যন্ত দুঃখজনক সময় ছিল, এবং বাস্তবতা হলো এ বিষয়ে আমাদের করার মতো খুব বেশি কিছু নেই।"

"বিশ্বের অন্য জায়গাতেও নানা ঘটনা ঘটছে, এবং আমরা যুদ্ধের অস্তিত্বের সমালোচনা করি। অবশ্যই আমরা সেই মানুষদের স্মরণ করি। কিন্তু এটি একটি ফুটবল ম্যাচ, আমাদের এই দুটিকে গুলিয়ে ফেলা উচিত নয়।"

সেমিফাইনালটি, যেখানে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে ইংল্যান্ড হেরে যায়, দুই দেশের মধ্যে ঐতিহাসিক উত্তেজনার কারণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হয়।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত, ৩২ রানে হারল বাংলাদেশ

টেস্ট আর ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশি ব্যাটারদের রানখরা অব্যাহত রয়েছে। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে জিতে হোয়াইটওয়াশ এড়ালেও ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো হার দিয়ে। জিম্বাবুয়ের তোলা ৬ উইকেটে ১৭০ রানের জবাবে বাংলাদেশ থেমেছে ১৩৮ রানে অলআউট হয়ে। দল হেরেছে ৩২ রানে।

১ দিন আগে

বাংলাদেশেকে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

১ দিন আগে

আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: ইতিহাস আর পরিসংখ্যানে কার পাল্লা ভারী

দুই দলের লড়াইয়ে সামগ্রিক পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। ১৪টি আন্তর্জাতিক ম্যাচে তারা ছয়বার জিতেছে, আর্জেন্টিনা জিতেছে দুটি ম্যাচে, বাকি ছয়টি ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার স্মরণীয় জয়গুলোর একটি এসেছে ১৯৮৬ সালে, যে ম্যাচে দিয়েগো ম্যারাডোনা করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি গোল—‘হ্যান্

১ দিন আগে

প্রথম টি-টোয়েন্টিতে বোলিংয়ে বাংলাদেশ, ৪ ওভারে ৩৭ রান জিম্বাবুয়ের

বুধবার বুলাওয়েতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। চোট কাটিয়ে উঠতে না পারায় এই ম্যাচে খেলছেন না নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন নুরুল হাসান সোহান।

১ দিন আগে