সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে আজ

ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

হারলেই সুপার ফোরের আশা শেষ, গ্রুপ পর্ব থেকেই ফিরতে হবে দেশে। অন্যদিকে জিতলেও সুপার ফোর নিশ্চিত নয়, তবে আশা টিকে থাকবে। এমন সমীকরণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফলে সুপার ফোর তথা টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা তথা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। ‘বি’ গ্রুপের এটি পঞ্চম ম্যাচ, যা বাংলাদেশের তৃতীয় ও আফগানদের দ্বিতীয়।

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে জয় ও শ্রীলংকার সঙ্গে হারে টাইগারদের সংগ্রহ ২ পয়েন্ট। এদিকে আফগানিস্তান একটিই ম্যাচ খেলেছে হংকংয়ের সঙ্গে। সে ম্যাচে জিতে তাদের পয়েন্টও ২। আর গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলংকা, দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৪।

এ অবস্থায় সুপার ফোরের সমীকরণ বাংলাদেশের সামনেই আপাতদৃষ্টিতে সবচেয়ে কঠিন। কারণ আফগানিস্তানের সঙ্গে জিতলেও টাইগারদের তাকিয়ে থাকতে হবে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে।

সমীকরণগুলোর দিকে একটু চোখ বুলানো যাক। আজ আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে শ্রীলংকার পয়েন্ট হবে ৬, আফগানরা থেকে যাবে ২ পয়েন্টের। সেক্ষেত্রে শ্রীলংকা গ্রুপের শীর্ষে ও বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থেকে উঠে যাবে সুপার ফোরে।

এদিকে বাংলাদেশ আজ জিতলে এবং শেষ ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলংকাকে হারিয়ে দেয়, তখন সমীকরণ বদলে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান— তিন দলের পয়েন্টই হবে সমান ৪। তখন তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে।

আর রান রেটের চিত্র বলছে, তিন দলের মধ্যে বাংলাদেশেরটাই সবচেয়ে কম। হংকংকে বড় ব্যবধানে হারিয়ে আফগানদের রান রেট +৪.৭। দুই ম্যাচে জয় পাওয়া শ্রীলংকার রান রেট +১.৫৪৬। আর হংকংয়ের সঙ্গে জিতলেও শ্রীলংকার সঙ্গে হেরে বাংলাদেশের রান রেট -০.৬৫। ফলে আজ আফগানিস্তানের সঙ্গে কেবল জয় নয়, বড় ব্যবধানে জয় টার্গেট করেই মাঠে নামতে হবে বাংলাদেশকে।

আজ আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে গেলে অবশ্য এত সমীকরণের ধার ধারতে হবে না কাউকে। তখন বাংলাদেশকে ২ পয়েন্টে রেখে শ্রীলংকা-আফগানিস্তান উঠে যাবে সুপার ফোরে। শ্রীলংকা-আফগানিস্তান শেষ ম্যাচটি হবে গ্রুপের শীর্ষ দল নির্ধারণের লড়াই।

সমীকরণ যাই বলুক, সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগাররা নিশ্চয় জয়ের জন্যই মাঠে নামবে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে