১১৬/৬ থেকে লিটনের শতকে প্রথম ইনিংস থামল ২৭৮ রানে

ক্রীড়া প্রতিবেদক
আপডেট : ১৬ মে ২০২৬, ১৭: ৪২
শেষ দিকে রান তুলেছেন ঝোড়ো ব্যাটিংয়ে রান তুলেছেন লিটন দাস। সেঞ্চুরির পর উদযাপন (ডানে)। ছবি: সংগৃহীত

মাত্র ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ, ঠিক তখনই দলের ত্রাতার ভূমিকায় আবির্ভূত হন লিটন দাস। লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে নিয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। তার অনবদ্য ইনিংসে ভর করেই পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৭৮ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই মোহাম্মদ আব্বাসের শিকার হন ওপেনার মাহমুদুল হাসান জয়। শূন্য রানে ফেরেন তিনি।

এরপর অভিষিক্ত তানজিদ হাসান তামিম ও মুমিনুল হক দ্বিতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ২৬ রান করে তানজিদ এবং ২২ রান করে মুমিনুল ফিরলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়লেও ইনিংস বড় করতে পারেননি কেউই। ভালো খেলতে থাকা শান্ত ২৯ রানে ক্যাচ দিয়ে ফেরেন। পরে খুররম শাহজাদের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম (২৩)। এরপর মেহেদী হাসান মিরাজ মাত্র ৪ রান করে আউট হলে ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের ইনিংস।

সেখান থেকেই শুরু হয় ‘লিটন শো’। এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানি বোলারদের বিপক্ষে পাল্টা আক্রমণ শুরু করেন এই উইকেটকিপার ব্যাটার। সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। তাইজুল ৪০ বলে ১৬ রান করে সাজিদের বলে বোল্ড হন।

পরে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে নিয়ে রান বাড়াতে থাকেন লিটন। তাসকিনের সঙ্গে অষ্টম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন তিনি।

ধৈর্যের পরীক্ষায় উতরে গিয়ে ১৩৫ বলে নিজের শতক পূর্ণ করেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে এটি তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন তিনি। তার বিদায়ের তিন বল পর শেষ ব্যাটার হিসেবে আউট হন নাহিদ রানা। ৭৭ ওভারে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেন। নতুন বলে তাদের গতি ও সুইংয়ে বেশ ভুগতে হয় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। তবে লিটনের দায়িত্বশীল ইনিংসে বড় বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। শেষ পর্যন্ত খুররম শাহজাদ ৪টি উইকেট শিকার করেন, মোহাম্মদ আব্বাস নেন ৩টি। এ ছাড়া হাসান আলী ২টি এবং সাজিদ খান ১টি উইকেট তুলে নেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নেইমারহীন ব্রাজিল পিছিয়ে পড়ল প্রথমার্ধেই

নকআউট মিশনেও নেইমারকে ছাড়াই মাঠে নেমছে ব্রাজিল। কার্লোস আনিচেলত্তির দল বলের দখল আর আক্রমণের ধারা অব্যাহত রেখেছিল। কিন্তু প্রথমার্ধেই গোল করে এগিয়ে গেছে এশিয়ার পরাশক্তি জাপান।

১ দিন আগে

সমালোচনায় কান দিচ্ছেন না অ্যানচেলোত্তি

দলকে ঘিরে সমালোচনা কিংবা প্রশংসা—কোনোটিকেই গুরুত্ব দিচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘অন্যরা কী বলছেন, সেটার পুনরাবৃত্তি আমরা করছি না। আমরা পুরোপুরি ম্যাচ, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সমস্যাগুলো এড়ানো যায়—সেদিকেই মনোযোগ দিচ্ছি।

২ দিন আগে

ইনজুরি টাইমের গোলে ইতিহাস, প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোয় স্বাগতিক কানাডা

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করে। দক্ষিণ আফ্রিকা তুলনামূলকভাবে রক্ষণে জোর দিয়ে কাউন্টার অ্যাটাকের কৌশল বেছে নিয়েছিল। জবাবে কানাডা প্রথম থেকেই দারুণ প্রেসিংয়ে একের পর এক আক্রমণ করতে থাকে। তবে দুই দলেরই রক্ষণভাগ শক্তিশালী হওয়ায় কেউ খুব একটা সুবিধা করতে পারছিল না।

২ দিন আগে

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হৃদয় ও অমিতের

চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে বাংলাদেশ। একমাত্র টেস্টের পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

৩ দিন আগে