ক্রীড়া প্রতিবেদক

লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম ঘণ্টায় যেন দুঃস্বপ্নের মতো সময় কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে দ্রুত তিনটি উইকেট হারায় স্বাগতিকরা। একসময় ৪ উইকেটে ১০৬ রান থেকে মুহূর্তেই স্কোরবোর্ডে চাপ বাড়ে বাংলাদেশের ওপর।
লাঞ্চের পর প্রথমেই ভাঙে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের প্রতিরোধ। মোহাম্মদ আব্বাসের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক শান্ত (২৯)। এরপর খুররম শেহজাদের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (২৩)।
দুই অভিজ্ঞ ব্যাটারের বিদায়ের পর দ্রুতই আউট হন মেহেদী হাসান মিরাজও। খুররম শেহজাদের বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন মাত্র ৪ রান। ফলে লাঞ্চের পর ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে ৩৩ ওভার শেষে ৪ উইকেটে ১০৬ রানে ছিল বাংলাদেশ। চা-বিরতির সময় ৩৯ ওভারে ৬ উইকেটে ১১৬ রান নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ক্রিজে আছেন লিটন দাস ও তাইজুল ইসলাম।
তবে ধ্বংসস্তূপে প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস ও তাইজুল ইসলাম। সপ্তম উইকেটে তারা ৮৬ বলে ৫০ রানের জুটি গড়ে কিছুটা স্বস্তি ফেরান দলে। চা-বিরতিতে যাওয়ার আগে দুজন মিলে ৯৫ বলে ৫২ রান যোগ করেন।
লিটন ৭৭ বলে ৪২ রানে (৩ চার) এবং তাইজুল ৩১ বলে ১১ রানে (১ চার) অপরাজিত আছেন।
এর আগে প্রথম সেশনে বাংলাদেশ ৩ উইকেটে ১০১ রান তোলে। শুরুতে মাহমুদুল হাসান জয় শূন্য রানে আউট হন। এরপর তানজিদ হাসান তামিম (২৬) ও মুমিনুল হক (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় হয়নি।
পরে অধিনায়ক শান্ত ও মুশফিকের জুটি কিছুটা আশা জাগালেও লাঞ্চের পর দ্রুত উইকেট পতনে আবারও চাপে পড়ে বাংলাদেশ দল।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে