ঢাকায় খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, আসছেন বিশ্বকাপজয়ী কাফুও

ক্রীড়া ডেস্ক

ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের বাছাইকৃত তরুণ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসবেন ব্রাজিলের ফিফা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।

তিনজাতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথম দিনে ব্রাজিল ও বাংলাদেশ খেলবে। ৮ তারিখে স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এবং ১১ তারিখ শেষ খেলায় মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা।

এই ম্যাচ খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল। একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এই আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

সেখানে জানানো হয়, আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেটিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাইকৃত তরুণ দল নিয়ে বাংলাদেশে আসবে।

আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দুটি দলই হবে ওই দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের তরুণ ফুটবলার নিয়ে বাছাইকৃতদের নিয়ে। সেখানে দু-একজন সর্বশেষ যুব ফিফা বিশ্বকাপ খেলা ফুটবলাররাও থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের দলটি কেমন হবে? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) নির্বাহী কমিটির সদস্য কামরুল ইসলাম হিলটন ফেডারেশনের পক্ষ থেকে বলেছেন, আমাদের দলটা হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দল থেকে বাছাইকরা।

এ ধরনের আয়োজনে বাংলাদেশের ফুটবলে উন্নতি হবে বলে বিশ্বাস আসাদুজ্জামানের। বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার দল আসলে বিশ্ব মিডিয়া বাংলাদেশের ফুটবলে দৃষ্টি দেবেন। আমি বিশ্বাস করি এই খেলার পর বিশ্ব স্পোর্টস বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন।

প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে চলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ৫৫ বছর বয়সী ডিফেন্ডার কাফু। বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো ভিডিও বার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশে এই আয়োজন সামনে রেখে আরও চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। জানানো হয়, আর্জেন্টাইন কিংবদন্তি বাতিস্তুতা, ভেরন এবং ক্যানেজিয়ার মধ্যে একজনকে আনা হতে পারে।

বক্সিংয়ের কর্মকর্তা হয়েও ফুটবলের এমন উদ্যোগ নেওয়ার কারণ সম্পর্কে আসাদুজ্জামান বলেন, মানুষ পরিচিতি চায়। সেটা ভেবেই আমি এটা করছি। ঢাকার মাটিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দল আসছে সেটা যে স্তরেই হোক। এতে মানুষ আমাকে মনে রাখবে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৯ ওভার হাতে রেখেই বাংলাদেশকে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

পাওয়ারপ্লের আগেই তারা ৫২ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলে। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জস ইংলিস, কুপার কনোলি ও মার্শকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। টিম ডেভিড মাত্র ৩ বল খেলেই দুটি ছক্কা হাঁ

২০ ঘণ্টা আগে

উন্দাভের জোড়া গোলে নকআউট নিশ্চিত জার্মানির

কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি নেমে এক গোল ও দুই গোলে সহায়তা করেছিলেন উন্দাভ। এবার পুরো তিন পয়েন্ট এনে দিয়ে জার্মানির নায়ক হয়ে উঠলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

১ দিন আগে

রুমের রেকর্ড গড়া দৃঢ়তায় ইকুয়েডরকে আটকে দিলো কুরাসাও

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে ১৫টি সেভ করেন ৩৭ বছর বয়সী রুম। অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি সেভের নজির এর আগে ছিল না।

১ দিন আগে

বিশ্বকাপের ১০০০তম ম্যাচে ইতিহাস গড়ল জাপান, তিউনিসিয়াকে ৪ গোল

ঐতিহাসিক এই ম্যাচটি দেখার মাধ্যমে উপস্থিত ও টেলিভিশন পর্দার ফুটবলপ্রেমীরা একবিংশ শতাব্দীর অন্যতম সেরা এক ইতিহাসের অংশ হয়ে গেলেন। ১৯৩০ সালে মেক্সিকো-ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দিয়ে যে বিশ্বকাপের যাত্রা শুরু হয়েছিল, তা আজ স্পর্শ করল ১০০০ ম্যাচের মাইলফলক। প্রথম বিশ্বকাপ মাত্র ১৩ দল নিয়ে শ

১ দিন আগে