ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ে নামতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার রাতে কোচিং স্টাফ ও ক্রিকেটারসহ ১৮ জনের প্রথম বহরটি টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেয়। প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয়ার পর আগামী ১৩ আগস্ট ডারউইনে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।
জাতীয় দলের হেড কোচের কিছুক্ষণ পরই সপরিবারে আসেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। একে একে ইমিগ্রেশন এরিয়ায় প্রবেশ করেন তালহা জোবায়ের ও মোহাম্মদ আশরাফুলও।
প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের শেষবার ঝালিয়ে নেয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই উড়াল দিচ্ছেন ক্রিকেটাররা। যেখানে সঙ্গে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে স্মরণীয় কিছু টেস্ট জয়ের আত্মবিশ্বাস। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা আগামী ২ আগস্ট আরেকটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
৭ দিন আগে
আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।
৯ দিন আগে
প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।
৯ দিন আগে
উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।
১০ দিন আগে