ক্রীড়া ডেস্ক

নিজেদের মাটিতে গ্রুপ পর্বে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে মেক্সিকো। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা। একই গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। বলের দখলে এগিয়ে থাকলেও আক্রমণে প্রয়োজনীয় ধার দেখাতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে টিকে থাকার লড়াইয়ে নামা চেক প্রজাতন্ত্রও কার্যকর সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।
তবে বিরতির পরই বদলে যায় ম্যাচের চিত্র। ৫৫তম মিনিটে দ্রুতগতির এক পালটা আক্রমণ থেকে মেক্সিকোকে এগিয়ে দেন মাতেও চাভেজ। লুইস রোমোর বাড়ানো বল জালে পাঠিয়ে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে দেন তিনি।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে চেকরা। ৬১তম মিনিটে গিলবার্তো মোরার দারুণ আক্রমণ সাজানোর পর জুলিয়ান কিনিওনেস সহজ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্বাগতিকরা।
যোগ করা সময়ে শেষ আঘাত হানেন আলভারো ফিদালগো। দ্রুতগতির আক্রমণ থেকে পাওয়া বল শক্তিশালী শটে জালে জড়িয়ে ৩-০ গোলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি।
তবে ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে ৭৮তম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়া। ৪০ বছর বয়সী এই তারকার জন্য মুহূর্তটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ১৫৩তম ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে তাকে মাঠে দেখে আবেগে ভাসে পুরো অ্যাজতেকা স্টেডিয়াম।
ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
একই সময়ে মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা।
ম্যাচের আগে সমীকরণ ছিল পরিষ্কার। প্রথম দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়ার ড্র করলেই চলত। অন্যদিকে মাত্র ১ পয়েন্ট নিয়ে মাঠে নামা দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল জয়।
শুরুতে কিছুটা চাপ সামলাতে হলেও ম্যাচে প্রথম বড় সুযোগগুলো তৈরি করে দক্ষিণ আফ্রিকাই। এমনকি কোরিয়ান ডিফেন্ডার লি গিহিউক শেষ মুহূর্তে বাধা না দিলে প্রথমার্ধেই গোল পেয়ে যেতে পারতেন থাপেলো মাসেকো।
বিরতির পর আক্রমণে গতি আনতে সন হিউং-মিনকে মাঠে নামান দক্ষিণ কোরিয়ার কোচ। কিন্তু গোলের খোঁজে কোরিয়ানদের ওপরে উঠে আসার সুযোগ কাজে লাগায় দক্ষিণ আফ্রিকা। বদলি খেলোয়াড় তেশপাং মোরেমির বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ৬৩তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে জয়সূচক গোলটি করেন মাসেকো।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে দক্ষিণ আফ্রিকার ডাগআউট। খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা একে অপরকে জড়িয়ে ধরেন। কারণ, এই জয়ই তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে তুলে দিয়েছে।
এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে শেষ ষোলোয় উঠেছে আফ্রিকার দলটি। নকআউট পর্বে ২৮ জুন লস অ্যাঞ্জেলেসে কানাডার মুখোমুখি হবে তারা।
অন্যদিকে তিন ম্যাচের সব কটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া চেক প্রজাতন্ত্র গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে।
দক্ষিণ কোরিয়া তিন ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ফলে তাদের ভাগ্য এখন নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর। সেরা তৃতীয় স্থানধারী আট দলের মধ্যে থাকতে পারলে নকআউট পর্বে খেলার সুযোগ পাবে এশিয়ার দলটি।

ফক্স অ্যান্ড ফ্রেন্ডস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিফা সভাপতি নিশ্চিত করেছেন যে, নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের ট্রফি বিতরণী অনুষ্ঠানে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপ ফাইনালেও ট্রাম্প একইভাবে ট্রফি তুলে দিয়েছিলেন, যেখানে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ
১ দিন আগে
সর্বশেষ গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে চোটে পড়েছিলেন ব্রাজিলের এই তারকা। এর আগে ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়ে গুরুতর চোটে আক্রান্ত হওয়ার পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি তার।
১ দিন আগে
ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দারুণ কিছু সেভে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। কলম্বিয়ার লুইস দিয়াজ ও ড্যানিয়েল মুনোজের দুটি প্রচেষ্টা অফসাইডের কারণে বাতিল হয়।
১ দিন আগে
৪০ বছর বয়সী মদ্রিচ এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বিরল এক মাইলফলক স্পর্শ করেন। তিনি এখন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর চতুর্থ ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন। ম্যাচ শেষে সতীর্থরা বিশেষ টি-শার্ট পরে এই অর্জন উদ্যাপন করেন।
২ দিন আগে