বুদিমিরের গোলে বিশ্বকাপে টিকে রইল ক্রোয়েশিয়া

ক্রীড়া ডেস্ক
ক্রোয়েশিয়ার জার্সি গায়ে লুকা মডরিচের ২০০তম ম্যাচ উদযাপন করেন সতীর্থরা। ছবি: সংগৃহীত

অ্যান্টে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি অধিনায়ক লুকা মদ্রিচের ২০০তম আন্তর্জাতিক ম্যাচও স্মরণীয় করে রাখল জ্লাতকো দালিচের দল।

৪০ বছর বয়সী মদ্রিচ এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বিরল এক মাইলফলক স্পর্শ করেন। তিনি এখন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর চতুর্থ ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন। ম্যাচ শেষে সতীর্থরা বিশেষ টি-শার্ট পরে এই অর্জন উদ্‌যাপন করেন।

গ্রুপ ‘এল’-এর ম্যাচটি ছিল দুই অভিজ্ঞ দলের লড়াই। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে চাপে ছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না পানামার সামনেও।

প্রথমার্ধে রক্ষণাত্মক ৫-৪-১ ছকে খেলে ক্রোয়েশিয়াকে বারবার আটকে দেয় পানামা। বলের নিয়ন্ত্রণ ক্রোয়েশিয়ার দখলে থাকলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বরং ২৩তম মিনিটে হোসে লুইস রদ্রিগেজের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে এলে স্বস্তির নিঃশ্বাস ফেলে ক্রোয়েশিয়া।

বিরতির পরও একই চিত্র দেখা যায়। পানামা নিজেদের অর্ধেই অধিকাংশ খেলোয়াড় রেখে রক্ষণ সামলাতে থাকে, আর ক্রোয়েশিয়া সুযোগের অপেক্ষায় থাকে। শেষ পর্যন্ত সেই প্রতীক্ষার অবসান ঘটান অ্যান্টে বুদিমির। তার জয়সূচক গোলেই মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করে ইউরোপের দলটি।

এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে 'এল' গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে টানা দুই পরাজয়ে কোনো পয়েন্ট না পাওয়ায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে পানামার। দুই খেলায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, দ্বিতীয় স্থানে থাকা ঘানার পয়েন্টও সমান ৪।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের পর রেফারিকে কড়া বার্তা স্পেন কোচের

‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’

১৫ ঘণ্টা আগে

কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

১৯৫৪ সালে অভিষেকের পর গ্যারি সোবার্সের ক্যারিয়ার থামে ১৯৭৪ সালে। এই দুই দশকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন তিনি। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান, ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫ উইকেট। ৩৯টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

১ দিন আগে

মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন স্পেনের রাজা-রানি, থাকবেন প্রধানমন্ত্রীও

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শুধু ফুটবলপ্রেমীদের নয়, বিশ্বনেতাদেরও আগ্রহ তুঙ্গে। রোববার নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গ্যালারিতে থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া ও তাদের দুই কন্যা।

১ দিন আগে

জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানের জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দুই ওপেনারের ১২০ রানের জুটির পর মাঝের ধসে চাপে পড়লেও শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফ উদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। এরপর শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ।

১ দিন আগে