ডেস্ক, রাজনীতি ডটকম

ক্রিকেটে প্রায়শই অদ্ভুত সব ঘটনা ঘটে। বল মাত্র একটি, অথচ ছক্কা হলো ৩টি। ২৬ আগস্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তেমনই এক অবাক করা কাণ্ড ঘটলো, যা ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়েছে।
মাত্র একটি বলে তিন-তিনটি ছক্কা হাঁকানো হয়েছে, যা ক্রিকেট ইতিহাসে এক বিরল ঘটনা। সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাসের এক বল থেকে ২২ রান আসে, যার মধ্যে ছিল রোমারিও শেফার্ডের তিনটি বিশাল ছক্কা। এই ঘটনাটি সিপিএলের এবারের আসরে এক নতুন উত্তেজনা যোগ করেছে।
সেন্ট লুসিয়া কিংসের পেসার ওশান টমাস ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বল করতে গিয়ে দিয়েছেন ২২ রান। পুরো ওভারে রান দিয়েছেন ৩৩। ১ ওভারে ৩৩ রান তো হতেই পারে। কিন্তু ১ বলে ২২ রান হলো কীভাবে?
ড্যারেন স্যামি স্টেডিয়ামে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে টমাসের করা ১৫তম ওভারের প্রথম দুই বল থেকে রান আসে ৪। ব্যাটসম্যান রোমারিও শেফার্ড প্রথম বল ডট খেলার পর দ্বিতীয় বলে চার মারেন।
ওভারের তৃতীয় বলও ডট। কিন্তু না! পরে দেখা যায় টমাসের বলটি ছিল ‘নো’। ফ্রি হিটে তিনি দেন ওয়াইড। তার পরের দুটি বলও ছিল ‘নো’। ফ্রি হিট দুটি দারুণভাবে কাজে লাগিয়েছেন শেফার্ড; দুটিতেই মেরেছেন ছক্কা।
মানে ফ্রি হিট তখনো আছে! সেই ফ্রি হিটেও ছক্কা মারেন শেফার্ড। মানে এক বলে তিনটি ছক্কা হজম করেন টমাস। ১০ বলে হওয়া সেই ওভারের শেষ বলে থমাসের বলে আরেকটি ছক্কা মারেন পাকিস্তানি ব্যাটসম্যান ইফতিখার আহমেদ।
ইনিংসের ১৭তম ওভারে সেন্ট লুসিয়ার আরেক পেসার কিওন গাস্টন দেন ২৭ রান। এক ওভার শেষ করতে তার লাগে ১২ বল। এই ওভারে দুটি চার ও দুটি ছক্কা মারেন শেফার্ড। ৩৪ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।
বুধবার বাংলাদেশ সময় ভোরে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে মুখোমুখি হয়েছে সেন্ট লুসিয়া কিংস-গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সেন্ট লুসিয়ায় টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান করে গায়ানা। ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন রোমারিও শেফার্ড। ৭ নম্বরে নেমে ৩৪ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ৭ ছক্কা।
টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পায় সেন্ট লুসিয়া কিংস। দলের জয়ে ৩৫ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭২ রান করেন এমিক অগাস্টিন।

একই সঙ্গে এ ম্যাচে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। এই গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর দ্বিতীয় কোনো ১৮ বা এর কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম গোল করার কীর্তি গড়লেন ইয়ামাল।
১৫ ঘণ্টা আগে
পাওয়ারপ্লের আগেই তারা ৫২ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলে। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জস ইংলিস, কুপার কনোলি ও মার্শকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। টিম ডেভিড মাত্র ৩ বল খেলেই দুটি ছক্কা হাঁ
১ দিন আগে
কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি নেমে এক গোল ও দুই গোলে সহায়তা করেছিলেন উন্দাভ। এবার পুরো তিন পয়েন্ট এনে দিয়ে জার্মানির নায়ক হয়ে উঠলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১ দিন আগে
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে ১৫টি সেভ করেন ৩৭ বছর বয়সী রুম। অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি সেভের নজির এর আগে ছিল না।
১ দিন আগে