ক্রীড়া ডেস্ক

৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত দৃঢ়তায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকে চমকে দিয়েছিল কেপ ভার্দ। এবার দুবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিয়েছে বিশ্বকাপে নবাগত এই দলটি। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে। আরও এক ড্রয়ে দুই ম্যাচে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা।
ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের এ ম্যাচে অভিজ্ঞ উরুগুয় বল দখলে রেখে এগিয়ে যেতে থাকে। তবে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। উলটো ২৩ মিনিটেই চমক দেখায় কেপ ভার্দে।
প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রিকিক থেকে উরুগুয়ের রক্ষণ ভেঙে জাল খুঁজে নেন
কেভিন পিনা। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে দ্বিতীয় গোল এটি।
পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। একের পর এক আক্রমণ শাণাতে থাকে। তবে এর মধ্যে তাদের ৯টি শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৪তম মিনিটে গিয়ে ভাঙে ডেডলক। প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করার জন্য কেপ ভার্দে ডিফেন্ডার লোপেস কাব্রাল হেড করলে তা পোস্টে লেগে ফিরে আসে। কাছেই থাকা মাক্সি আরাউহো ডাইভিং হেডে বল জালে জড়িয়ে দেন।
প্রথমার্ধ যখন শেষের দিকে তখন উরুগুয়েকে আনন্দে ভাসান আউতি কানোবিও। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে মানুয়েল উগার্তের ক্রসে হেড করেন প্রথম গোল করা আরাউহো। তার হেড খুঁজে নেয় আউতি কানোবিওকে, তিনি বল জালে জড়িয়ে দিলে ২-১ গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
বিরতির পর সমানতালে খেলা চলে দুই দলের মধ্যে। ৬১ মিনিটের মাথায় ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক-পাস ক্লিয়ার করার জন্য বক্সের অনেকটা বাইরে বেরিয়ে আসেন উরুগুয়ের গোলরক্ষক। তার সামনে থেকে বল কেড়ে নিয়ে ফাঁকা জালে পাঠিয়ে দেন বদলি নামা এলিও ভ্যারেলা। স্কোরলাইন ২-২।
কয়েক মিনিট পর উরুগুয়ের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে আরেকটি ভালো সুযোগ পায় উরুগুয়ে। বেন্তানকুরের জোরাল শট প্রতিহত হয় রক্ষণে। বাকি সময়ে সুযোগ এলেও দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকেই।
এ ম্যাচের পর দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে আছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়ে মুখোমুখি হবে স্পেনের, একই সময়ে কেপ ভার্দ খেলবে সৌদি আরবের সঙ্গে। নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকে আছে তাদের। সেই দুটি ম্যাচ নির্ধারণ করবে এই গ্রুপ থেকে কোন দলগুলো নকআউটে উঠবে।

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
২ দিন আগে
শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।
২ দিন আগে
১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।
৩ দিন আগে
৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।
৩ দিন আগে