বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে বাংলাদেশকে— আইসিসির বরাত দিয়ে ক্রিকইনফো

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১১: ৫২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিসিবি ও আইসিসির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ক্রিকইনফোর দাবি, ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে— বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ তাদের পক্ষে রাখা সম্ভব নয়। ফলে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।

এ বিষয়ে অবশ্য বিসিবির দাবি একটু ভিন্ন ধরনের। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি বাংলাদেশকে।

এ বৈঠক নিয়ে এখন পর্যন্ত আইসিসি বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা বিবৃতি আসেনি।

এর আগে গত রোববার বিসিবি চিঠি দেয় আইসিসিকে। চিঠিতে অনুরোধ করা হয়, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারত থেকে সরিয়ে শ্রীলংকায় নেওয়া হয়। শ্রীলংকা এই বিশ্বকাপের সহ-আয়োজক। তবে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি খেলার মধ্যে দুটি পড়েছে ভারতের কলকাতায়, শেষ ম্যাচটি মুম্বাইয়ে।

এর আগে এবারের আইপিএলের জন্য ৯ কোটি টাকায় মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর। গত ৩ জানুয়ারি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাকে কেকেআর দল থেকে বাদ দেয়। এ থেকেই বাংলাদেশ ও ভারতের ক্রিকেট নিয়ে জটিলতার শুরু।

মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার জের ধরেই আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারতে নিজেদের ম্যাচ না খেলার অনুরোধ জানায় আইসিসিকে চিঠি পাঠায় বিসিবি। এর মধ্যে বাংলাদেশে ভারতের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল সম্প্রচারও বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ব্রাজিলের বিদায়— পতনের সূচনা, নাকি পুনর্জাগরণের পূর্বাভাস?

২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে রাউন্ড অব ১৬ থেকে বিদায় সেই অসমাপ্ত গল্পের সর্বশেষ অধ্যায়। ১৯৯০ সালের পর এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিশ্বকাপ বিদায়। এটি কেবল একটি ম্যাচে পরাজয় নয়, বরং বিশ্ব ফুটবলের পরিবর্তিত শক্তির ভারসাম্যের প্রতিচ্ছবি।

১৩ ঘণ্টা আগে

বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের ধন্যবাদ জানিয়ে চিঠিতে রাষ্ট্রদূত— হলুদ জার্সি আবার জ্বলে উঠবে

এ ম্যাচে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উদ্দেশে আবেগঘন একটি খোলা চিঠি লিখেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস। চিঠিতে তিনি বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, কঠিন এই সময় কেটে যাবে, ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, আর হলুদ

১৬ ঘণ্টা আগে

জিম্বাবুয়েকে ১৪১ রানে আটকে দিয়েও ২৫ রানে হারল বাংলাদেশ

ওয়ানডে ম্যাচে ১৪১ রান চেজ করতে নেমে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিলেন ব্যাটাররা। দুই অঙ্কের রান পেলেন মাত্র তিনজন— তৌহিদ হৃদয় (৫৮ বলে ২৫), নুরুল হাসান সোহান (৪৪ ব ৩১) আর মেহেদি হাসান মিরাজ (১৮ বলে ১০)। তাতে শেষ পর্যন্ত ৩৩ ওভার ১ বলে মাত্র ১১৬ রানে অলআউট হলো বাংলাদেশ। হেরে গেল ২৫ রানে।

১৬ ঘণ্টা আগে

বালেগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার— ফিফার সিদ্ধান্তে চটেছে ইউয়েফা

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, সোমবার এক বিবৃতিতে ইউয়েফা জানায়, ফুটবল কিছু মৌলিক নিয়মের ওপর দাঁড়িয়ে আছে এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সেই নিয়মের প্রতি সবার আস্থা থাকা জরুরি।

২১ ঘণ্টা আগে