ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। এক ওভারে পাঁচ উইকেট নিয়ে ইতিহাসে প্রথম বোলার হিসেবে নাম লেখান তিনি।
বালিতে শুরু হওয়া ইন্দোনেশিয়া–কম্বোডিয়া আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে উদয়না ক্রিকেট মাঠে এই কীর্তি গড়েন প্রিয়ান্দানা। টস হেরে আগে ব্যাটিং করে ইন্দোনেশিয়া ২০ ওভারে ৫ উইকেটে ১৬৭ রান তোলে।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ ওভার শেষে কম্বোডিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ১০৬ রান। ইনিংসের ১৬তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রিয়ান্দানা।
ওভারের প্রথম তিন বলেই শাহ আবরার হোসেন, নির্মলজিৎ সিং ও চ্যানথুন রথনককে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ বলে ডট দেওয়ার পর পঞ্চম ও ষষ্ঠ বলে মংদারা সক ও পেল ভেনাককে আউট করে এক ওভারে পূর্ণ করেন পাঁচ উইকেট।
ওই ওভারে প্রিয়ান্দানা খরচ করেন মাত্র ১ রান, যা আসে একটি ওয়াইড থেকে।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১ দিন আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১ দিন আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১ দিন আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে