ক্রীড়া ডেস্ক

দুই মাসের মাথায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় রদবদল এনেছে জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসসি)। সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে এ কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।
এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে সাবেক নারী ক্রিকেটার ও বর্তমানে আম্পায়ার সাথীরা জাকির জেসি বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে এই সংস্থায় যুক্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
এসব পরিবর্তন এনে এনএসসি গত সোমবার (৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছিল। তবে সে প্রজ্ঞাপন ও এসব রদবদলের তথ্য জানাজানি হয়েছে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর)।
এর আগে গত ৮ জুলাই ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে জায়গা পান মোহাম্মদ আশরাফুল। সেই কমিটি সভাও করেছিল। দুই মাস যেতে না যেতেই আশরাফুলকে বাদ পড়তে হলো সেই কমিটি থেকে। সেখানে যুক্ত হলেন আমিনুল ইসলাম বুলবুল।
এনএসসির প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার একজন সদস্য পরিবর্তন করে নতুন কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যের এ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (পদটি এখনো শূন্য)। বুলবুল ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন— ক্রীড়া সংগঠক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, ক্রীড়াপ্রেমী মো. আনোয়ার হোসেন আরিফ।
আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন— ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান ও ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান শুয়েব।

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।
২০ ঘণ্টা আগে
এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।
২১ ঘণ্টা আগে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।
১ দিন আগে
ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।
১ দিন আগে