সিলেট প্রতিনিধি

লক্ষ্য ছিল ১০৪ রান। টি-টুয়েন্টি ম্যাচ বিবেচনায় একেবারেই মামুলি সংগ্রহ। তা পার হয়ে যেতে বেগ পেতে হয়নি লিটন-তানজিদ-ইমনের। তানজিদ হাসান তামিমের বিম্ফোরক ব্যাটিংয়ে ৬ ওভার ৫ বল (৪১ বল) হাতে রেখেই পৌঁছে গেছে জয়ের বন্দরে। ৯ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচ সিরিজ জয়ও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেদারল্যান্ডস। একই স্টেডিয়ামে আগের ম্যাচেও ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
সোমবার ছোট টার্গেট সামনে রেখে দেখেশুনে ধীরেসুস্থে ব্যাটিং ইনিংস শুরু করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। প্রথম ওভারে মাত্র ১ রান এলেও পরের ওভারেই দুই ওপেনার দুটি বাউন্ডারি হাঁকান। পাওয়ার প্লের শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান দুজনে।
ষষ্ঠ ওভারের তৃতীয় বলে কাইল ক্লেইনের বলে কট বিহাইন্ড হলে ইমনের ইনিংস শেষ হয় ২১ বলে ২৩ রানে। তিনটি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কা রয়েছে তার ইনিংসে। ওপেনিং জুটিতে আসে ৩৩ বলে ৪০ রান।
ক্যাপ্টেন লিটন দাস উইকেটে নামার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি। লিটন দেখেশুনে খেললেও আরেক ওপেনার তানজিদ রানের চাকা সচল রেখেছিলেন দ্রুতগতিতে, ফিফটিও তুলে নেন এর মধ্যে। দুজনে মিলে ৪৬ বলে ৬৪ রানের অপরাজিত জুটি করে ১৩ ওভার ১ বলেই দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে দেন।
ইনিংস শেষে লিটন অপরাজিত ছিলেন ১৮ বলে ১৮ রানে। দুটি মাত্র বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। অন্যদিকে তানজিদ ম্যাচ শেষে অপরাজিত ছিলেন ৪০ বলে ৫৪ রানে। চারটি বাউন্ডারির সঙ্গে তার ইনিংসে ছিল দুটি ছক্কা। এ নিয়ে ৩১তম টি-টুয়েন্টিতে তানজিদের ফিফটি হলো ৬টি।
নেদারল্যান্ডসের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন কাইল ক্লেইন। বাকি চার বোলারের কেউ সাফল্যের দেখা পাননি। ২১ রানে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন নাসুম আহমেদ।
এর আগে বাংলাদেশি পেসার-স্পিনার সবাই জ্বলে উঠলে নেদারল্যান্ডসের মাত্র ৩ জন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেন। ১৭ ওভার ৩ বলে ১০৩ রানে অলআউট হয়ে যায় ডাচরা।
দলের পক্ষে সর্বোচ্চ ২৪ বলে ৩০ রান করেন ৯ নম্বরে নামা আরিয়ান দত্ত। দ্বিতীয় সর্বোচ্চ বিক্রমজিৎ করেছেন ১৭ বলে ২৪, ১৭ বলে ১২ রান করেছেন শারিজ। আরিয়ানের প্রতিরোধ না থাকলে ৮১ রানে ৯ উইকেট হারানো সফরকারী দল হয়তো এ ম্যাচে শতরান পেরোতে পারত না।
বোলিংয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল নাসুম আহমেদ। ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও মুস্তাফিজ। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন তানজিম সাকিব ও শেখ মেহেদি।

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।
২০ ঘণ্টা আগে
এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।
২১ ঘণ্টা আগে
অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।
১ দিন আগে
ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।
১ দিন আগে