ক্রীড়া ডেস্ক

সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এক ইনিংস শেষেও মনে হচ্ছিল, অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশের জয়ের পাল্লাই ভারী। ব্যাটারদের ব্যর্থতায় ১৩৫ রান আর টপকানো যায়নি। বরং বাংলাদেশকে ১২৪ রানে বেঁধে রেখে ১১ রানের জয় নিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান।
এর মধ্য দিয়ে হতে যাচ্ছে একটি নতুন ইতিহাসও। ভারত আগেই ফাইনালে পৌঁছে যাওয়ায় এখন ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে দুই দল। তবে এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে ফাইনালে এই দুই দলের লড়াই এই প্রথম!
হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এশিয়া কাপে কখনোই ভারত ও পাকিস্তান একসঙ্গে ওঠেনি ফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টুয়েন্টি বিশ্বকাপে তারা এর আগে মুখোমুখি হয়েছে। কিন্তু এশিয়া কাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হতে যাচ্ছে এই প্রথম। আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে প্রতিবেশী দুই দেশ।
এর আগে এশিয়া কাপের ১৬ আসরে সর্বোচ্চ ১৩ বার ফাইনাল খেলেছে শ্রীলংকা। ১১ বার ফাইনালে উঠেছে ভারত। পাকিস্তান পাঁচবার আর বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে।
প্রতিদ্বন্দ্বী হিসেবে সর্বোচ্চ ৯ বার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি অবতীর্ণ হয়েছে শ্রীলংকা ও ভারত। শ্রীলংকা ও পাকিস্তান মুখোমুখি হয়েছে চারবার। এ ছাড়া দুবার বাংলাদেশ-ভারত আর একবার বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে হয়েছে এশিয়া কাপের ফাইনাল।
শিরোপা জয়ে সবার চেয়ে এগিয়ে ভারত। ১১ বার ফাইনাল খেলে ৮ বারই জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। ভারতের চেয়ে দুবার বেশি ফাইনাল খেললেও শ্রীলংকা ট্রফি জিতেছে ৬ বার, বাকি ৮ বারই রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। ১৬ আসরে বাকি দুটি শিরোপা পাকিস্তানের।
এদিকে এশিয়া কাপের এবারের আসরে সুপার ফোরে টানা দুই জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। সূর্যকুমার যাদবের দল সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয় পায়। বাংলাদেশের বিপক্ষেও সহজ জয় পায় তারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) শ্রীলংকার বিপক্ষে তাদের শেষ ম্যাচটি কেবল নিয়মরক্ষার।
এদিকে সুপার ফোরে শুরুতেই ভারতের কাছে হেরে ধাক্কা খায় পাকিস্তান। তারা ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে। বাংলাদেশ আবার প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারালেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে বসে। তাতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিণত হয় এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে। তাতে শেষ পর্যন্ত ১১ রানের জয় তুলে নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়া কাপের ফাইনালে পৌঁছাল পাকিস্তানই।
এদিকে ফাইনাল ম্যাচে চলতি এশিয়া কাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুটি দলই ছিল গ্রুপ পর্বে একই গ্রুপে। ‘এ’ গ্রুপের সেই ম্যাচে পাকিস্তানকে ১২৭ রানে আটকে দিয়ে ১৬ ওভারের মধ্যেই ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত।
সুপার ফোরের ম্যাচে অবশ্য পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। প্রথমে ব্যাট করে ১৭১ রান সংগ্রহ করে তারা। সেটিকেও অবশ্য ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইনআপের বিপক্ষে যথেষ্ট প্রমাণ করতে পারেননি পাকিস্তানি বোলাররা। ৭ বল হাতে রেখে এ ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় ভারত।
শনিবারের ফাইনালেও কি পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে ভারত? নাকি কোনোমতে ফাইনালে ওঠা পাকিস্তান ঘুরে দাঁড়াবে পারবে ভারতের বিপক্ষে? জানতে হলে তাকিয়ে থাকতে হবে শনিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকেই।

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
২ দিন আগে
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।
২ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২ দিন আগে
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।
৩ দিন আগে