‘আইপিএলের সময়ে’ মোস্তাফিজ খেলবেন পিএসএলে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০১: ৫২
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

আইপিএল থেকে বাদ পড়ার পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানের। টুর্নামেন্টটির আসন্ন ১১তম আসরে তালিকাভুক্ত হয়েছেন তিনি।

এবারের আইপিএল শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে, এদিনই শুরু হবে পিএসএলও। ৮ দল নিয়ে হতে যাওয়া এই টুর্নামেন্টটি শেষ হবে ৩ মে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে মোস্তাফিজুর রহমানের ছবি দিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।

পোস্টে বাংলাদেশ জাতীয় দলের পেসারকে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে, ‘ব্যাটসম্যানরা সাবধান, নতুন যুগ ফিজের জন্য অপেক্ষা করছে, এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিলেন মুস্তাফিজুর রহমান।’

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিএসএল এবারের আসরের জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। সেই তালিকায় নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমানও।

জানা গেছে, পিএসএল ১১-এর জন্য এখন পর্যন্ত প্রায় ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেনসহ আরও কয়েকজন।

মোস্তাফিজ এর আগে পিএসএল খেলেছেন একবার—সেটি ২০১৮ সালে। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ৭ বছর পর মোস্তাফিজ এবার খেলতে যাচ্ছেন পিএসএলে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনেই মোস্তাফিজকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় কলকাতা কর্তৃপক্ষ।

এই ঘটনার জেরে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এই সিদ্ধান্তে বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে