দ্বিতীয় সেশনেও ৪ উইকেট নেই পাকিস্তানের, লিডের পথে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ মে ২০২৬, ১৪: ৫৯

লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই রানও পাকিস্তানের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। দ্বিতীয় সেশন শেষে ৮ উইকেট হারিয়ে এখনও ৭২ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

দিনের শুরু থেকেই পাকিস্তানের ওপর চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ আক্রমণে প্রথম সেশনেই ৪ উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় সেশনেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন টাইগার বোলাররা।

একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাবর আজম। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে তুলে নেন অর্ধশতক। সাবেক এই অধিনায়কের ব্যাটেই ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল পাকিস্তান। কিন্তু নাহিদ রানার গতির সামনে থামতে হয় তাকেও। ফুল লেন্থ ডেলিভারি ফ্লিক করতে গিয়ে মিড অনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন বাবর। ১০ চারসহ ৬৮ রান করেন তিনি।

বাবরের বিদায়ের পর দ্রুতই আরও চাপে পড়ে পাকিস্তান। ২১ রান করা সালমান আলী আগা তাইজুল ইসলামের বলে সুইপ করতে গিয়ে ধরা পড়েন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। এরপর দলের আশা হয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানও ব্যর্থ হন। তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে করেন ১৩ রান।

তাইজুলের আঘাত থামেনি সেখানেই। ১৮ রান করা হাসান আলীকেও ফেরান এই বাঁহাতি স্পিনার। ফলে ১৮৪ রানেই অষ্টম উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে পাকিস্তান।

দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২০৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৭২ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। লিড নিতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ২ উইকেট।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement