সাকিবের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাকিব আল হাসান। জাতীয় দলের সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালের আগস্টে ভারতের বিপক্ষে। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর সম্ভব হয়নি। সেই থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন এই অলরাউন্ডার।

বিভিন্ন সময় তার দলে ফেরার সম্ভাবনার কথা শোনা গেলেও কোনো কিছুই বাস্তবায়ন হয়নি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব। তার সর্বশেষ পারফরম্যান্স ছিল গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে-ব্যাটে ৫৮ রান ও বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট, যা আবারও প্রমাণ করে দিলো, তিনি এখনো ফুরিয়ে যাননি।

এই পারফরম্যান্সের পরেই বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু মন্তব্য করেন, ‘সাকিব বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা।’ তিনি আরও জানান, বিষয়টি এখন নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই গুঞ্জনকে সোজাসাপটা অস্বীকার করেছেন, ‘এ ধরনের কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন কিছু হলে বোর্ডে আলোচনা হয়। আমি অফিসিয়ালি এমন কিছু জানি না।’Beauty news

বুলবুল আরও বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা গেল দুই বছর ধরেই চলছে। গুজব কিনা জানি না, তবে আমি কিছু জানি না।’

তার মানে সাকিবের ফেরার ব্যাপারটি ফের অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেল!

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

১ দিন আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১ দিন আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে