পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টটি বর্জন করতে পারে— এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউ

হয় ভারতে খেলতে হবে, না হলে বিশ্বকাপ বর্জন করতে হবে—গতকাল আইসিসির ভার্চুয়াল সভায় বাংলাদেশকে নিয়ে এমন সিদ্ধান্ত এসেছে। নিজেদের অবস্থান থেকে সরে আসতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও একদিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এরই মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ আজ সূত্রের বরাতে এক প্রতিবেদন প্রকাশ করেছে। যদি আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও না সরায়, সেক্ষেত্রে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করতে পারে জিও নিউজের প্রতিবেদনে জানা গেছে।

আইসিসির ভার্চুয়াল বৈঠকে গতকাল সকল পূর্ণ সদস্য দেশের পরিচালকেরা অংশ নিয়েছেন। জানা গেছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহ ছাড়াও সভায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, এসএলসি সভাপতি শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেট সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, সিডব্লিউআই সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রতিনিধি রজার টুজ, ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আরিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ।

ভোট হয়েছে ১২ পূর্ণ সদস্য ও ২ সহযোগী দেশের মধ্যে। বাংলাদেশ ১২-২ ব্যবধানে হেরেছে বলে বিসিবির একটি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে। বাংলাদেশ পেয়েছে শুধু পিসিবির ভোট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভোট। আইসিসির ভার্চুয়াল সভার পর গত রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন। ভারতে খেলা-না খেলার ব্যাপারে লিটন-তাসকিনদের মতামত শুনবেন ক্রীড়া উপদেষ্টা।

৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া বাংলাদেশের তরফ থেকে এতটা জোরাল হবে, এটা বোধ হয় আগে ভাবেননি ভারতের ক্ষমতাসীনরা। ভেন্যু পরিবর্তন করতে আইসিসিকে দফায় দফায় চিঠি দিয়েছে বিসিবি। আজ বোর্ড সভায় বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প দল নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, যদি না বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসে। এরই মধ্যে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসির কাছে চিঠিও লিখেছে পিসিবি। বাংলাদেশের জন্য বিশ্বকাপের প্রস্তুতিও বন্ধ রেখেছিল বলে পাকিস্তানের স্থানীয় এক গণমাধ্যমে কদিন আগে খবর প্রকাশ হয়েছিল।

৭ ফেব্রুয়ারি শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে তাদের চার ম্যাচের তিনটিই কলকাতায়। একটি হবে মুম্বাইয়ে। গতকাল সভার পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের কোনো ভেন্যুতে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক, বোর্ড কর্মকর্তা এবং ভক্ত-সমর্থকদের জন্য কোনো হুমকি নেই বলে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ ও স্বাধীন পর্যালোচনা কমিটি যাচাই-বাছাই করে দেখেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, সেক্ষেত্রে স্কটল্যান্ডকে আইসিসি প্রস্তুত করে রাখছে বলে ক্রিকইনফো জানিয়েছে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে ক্ষুব্ধ মরিনহো, বললেন ‘দিনের আলোয় ডাকাতি’

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।

২ দিন আগে

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন মেসির, পেনাল্টি মিসেও রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।

২ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২ দিন আগে

৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।

৩ দিন আগে