ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএলের মিনি নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি।
এই সিদ্ধান্তের পর ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের লিগ পর্বের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠে।
তবে বিসিসিআইর একটি সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, এই মুহূর্তে এমন সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব।
সূত্র জানায়, টুর্নামেন্ট শুরু হতে মাত্র এক মাস বাকি থাকায় ম্যাচ ভেন্যু পরিবর্তন করা একটি বড় ধরনের লজিস্টিক সংকট তৈরি করবে।
এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি বোর্ড সভা শেষে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসির কাছে বাংলাদেশের চারটি লিগ ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানাতে বিসিবিকে নির্দেশ দিয়েছেন।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।
বিসিসিআই সূত্র জানায়, ইতোমধ্যে দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং এবং সম্প্রচার ব্যবস্থাপনা চূড়ান্ত হয়ে গেছে। প্রতিদিন একাধিক ম্যাচ থাকায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
উল্লেখ্য, পূর্ব সমঝোতা অনুযায়ী ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে সম্মত হয়েছে। তবে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পেছনে বিসিসিআই সরাসরি রাজনৈতিক পরিস্থিতির কথা না বললেও ‘চারপাশের বাস্তবতা’ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে।

পর্তুগিজ এই কোচের মতে, কোনো ফাউল হয়ে থাকলে সেটি খেলা চলাকালীনই নির্ধারণ করা উচিত ছিল। গোল হওয়ার পর ভিডিও প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত পরিবর্তন করে তা বাতিল করা ফুটবলের স্বাভাবিক ধারার সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
২ দিন আগে
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার পর এবার সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডও নিজের করে নিলেন লিওনেল মেসি। মিসরের বিপক্ষে ম্যাচে গোল ও অ্যাসিস্ট— দুটিই করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে রেকর্ডগড়া এই ম্যাচেই পেনাল্টি মিস করে আরেকটি অনাকাঙ্ক্ষিত নজিরও গড়েছেন তিনি।
২ দিন আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২ দিন আগে
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।
২ দিন আগে