ক্রীড়া ডেস্ক

শুরু থেকে এলোমেলো ব্যাটিংয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ, তখন শেষ ভরসা হয়ে দাঁড়ান শেখ মেহেদী হাসান। তার ২২ বলে অপরাজিত ২৯ রানের ইনিংস এবং মোস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ জুটির অবদানে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ১৩১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
বুধবার (১৭ জুন) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝপথে ব্যাটিং ধস নামে বাংলাদেশের।
প্রথম ওভারে সাইফ হাসানের বাউন্ডারিতে আসে ৬ রান। এরপর তানজিদ হাসান ও সাইফ দুজনই দ্রুত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ ৯ বলে ১০ এবং সাইফ ১৪ বলে ২০ রান করে আউট হন।
এরপর ক্রিজে এসে প্রথম বলেই ছক্কায় উড়িয়ে ইতিবাচক বার্তা দেন অধিনায়ক হৃদয়। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন হৃদয়, আর সৌম্য সরকারও ফিরে যান দ্রুত। ৮.২ ওভারে ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর পারভেজ হোসেন, শামীম হোসেন ও অভিষিক্ত আব্দুল গাফফার সাকলায়েনও বেশিক্ষণ টিকতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে ১৩ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮৬ রানে ৭ উইকেট।
রিশাদ হোসেনও বড় ইনিংস খেলতে পারেননি। একশ রানের আগেই অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। পরে শরিফুল ইসলাম উইকেটে এসে দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে দলকে একশ রানের গণ্ডি পার করান। তবে ৭ বলে ৭ রান করে তিনিও বিদায় নেন।
১৭ ওভারে ৯ উইকেটে ১০৮ রান নিয়ে বড় বিপদের মুখে পড়া বাংলাদেশকে টেনে তোলেন শেখ মেহেদী হাসান ও মোস্তাফিজুর রহমান। শেষ জুটিতে দুজন দ্রুত রান তুলে স্কোরকে ১৩০-এর ওপরে নিয়ে যান। মেহেদী শেষ পর্যন্ত ২২ বলে ৪ চারসহ ২৯ রানে অপরাজিত থাকেন।
তবে ইনিংসের শেষ দিকে জোয়েল ডেভিসের বলে এলবিডব্লিউর সিদ্ধান্তে আউট হন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার রিভিউয়ের পর আম্পায়ার সিদ্ধান্ত বদলালে ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাংলাদেশি পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফারের। নিউজিল্যান্ড সিরিজে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে ব্যাট হাতে ১০ রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে বেশি চাপ তৈরি করেন অ্যাডাম জাম্পা, জোয়েল ডেভিস ও জেভিয়ার বার্টলেট। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে তারা বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে বড় সংগ্রহ গড়তে দেননি।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে