ব্যাটে-বলে পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২২: ৩৭
প্রথম ওভারে ২ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মারুফা আক্তার। ছবি: আইসিসি

টসে জিতে আগে ব্যাট করাকেই নিরাপদ মনে করেছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন ফাতিমা সানা। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন মারুফা আক্তার। চতুর্থ বলে ওয়াইড থেকে প্রথম রান পায় পাকিস্তান। পরের বলে মুনিবা আলী ব্যাট থেকে পান প্রথম রান। মারুফার পরের দুটি বল যেন স্বপ্নের মতো। প্রথমটি ওমায়মা সোহাইল আর দ্বিতীয়টি গিয়ে আছড়ে পড়ল সিদরা আমিনের স্টাম্পে। প্রথম ওভারেই ২ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি পাকিস্তানি ব্যাটাররা। বিশের ঘরের দুটি আর দশের ঘরের চারটি ইনিংসে শেষ পর্যন্ত ১২৯ রানেই অলআউট পাকিস্তান। সামান্য লক্ষ্য সামনে নিয়ে শুরুতে হোঁচট খেয়েছিল বাংলাদেশও। তবে ওপেনার রুবাইয়া হায়দার একপাশে অটল থেকে কোনো অঘটন ঘটতে দেননি। প্রায় ১৯ ওভার আর ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে গেছে নিগার সুলতানার দল। বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে শুভসূচনা।

শ্রীলংকার কলম্বোতে বৃহস্পতিবার (২ অক্টোবর) মেয়েদের বিশ্বকাপের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই ফাতিমা সানাদের উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানারা। তাতেই বিশ্বকাপের সূচনাম্যাচেই এসেছে ৭ উইকেটের সহজ জয়।

ছোট লক্ষ্য সামনে রেখে মন্থর গতিতেই ইনিংস শুরু করে বাংলাদেশ। দলীয় চতুর্থ ওভারের পঞ্চম বলে ১৭ বলে ২ রান করে বিদায় নেন ফারজানা হক পিংকি। ৩০ বলে ১০ রান করে বিদায় নেন শারমিন আক্তার। ৩৫ রানে ২ উইকেট হারিয়ে বাংলাদেশও পাকিস্তানের ইনিংস অনুসরণ করছে কি না, তেমন শঙ্কা ঘিরে ধরেছিল অনেককেই।

তৃতীয় উইকেট জুটিতে ক্যাপ্টেন নিগার সুলতানাকে গিয়ে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়ে সব শঙ্কা উড়িয়ে দেন আরেক ওপেনার রুবাইয়া। দলীয় ৯৭ রানের মাথায় জয় থেকে দল যখন ৩৩ রান দূরে, তখন আউট হয়ে যান নিগার (৪৪ বলে ২৩)। সোবানা মোস্তারিকে নিয়ে ৩৮ বলে ৩৪ রানের অপরাজিত জুটি গড়ে বাকি পথটি সহজেই পার করে দেন রুবাইয়া।

ইনিংস শেষে বাংলাদেশ দলের এ ওপেনার অপরাজিত ছিলেন ৭৭ বলে ৫৪ রান করে। ১৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন মোস্তারি।

পাকিস্তানের পক্ষে বল হাতে একটি করে উইকেট নিয়েছেন ফাতিমা সানা, ডায়ানা বেগ ও রামিন শামীম।

এর আগে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়ে দারুণ বোলিংয়ে মাত্র ১২৯ রানে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। বল হাতে নিয়ে টাইগ্রেস বোলারদের ছয় জনের সবাই উইকেট তুলে নেন। ৩.৩ ওভার বল করে ৩ মেডেন দিয়ে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে সফলতম স্বর্ণা আক্তার।

এ ছাড়া দুটি করে উইকেট তুলে নেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি, ফাহিমা খাতুন ও রাবেয়া খান। প্রথম ওভারেই দুটি উইকেট নিয়ে দুর্দান্ত সূচনা এনে দেওয়া মারুফাই ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।

পাকিস্তানের হয়ে ৩৯ বলে ২৩ রান করেছেন রামিন শামীম। তিনিই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। এ ছাড়া ৩৩ বলে ২২ রান করেন অধিনায়ক ফাতিমা সানা। এ ছাড়া মুনিবা আলী ১৭, ডায়ানা বেগ ১৬, সিদরা নওয়াজ ১৫ ও আলিয়া রিয়াজ ১৩ রান করেছেন।

পাকিস্তানের বিপক্ষে দাপুটে এ জয়ে ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ২-এ স্থান করে নিলো জ্যোতিরা। এবারের আসরে সব দলই একে অন্যের মুখোমুখি হবে। আসরে বাংলাদেশের বাকি ছয় ম্যাচ হবে ভারতের মাটিতে। গ্রুপ পর্বের ম্যাচ শেষে সেরা চার দল খেলবে সেমিফাইনালে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

১৭ ঘণ্টা আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

১৮ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে