টি-টোয়েন্টিকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী 'মিচেল স্টার্ক'

ডেস্ক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে এই ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মিচেল স্টার্ক।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিচেল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৯টি উইকেট শিকার করেছেন। দেশটির ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। উইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট স্টার্কের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

অবসরের ঘোষণা দিয়ে অজি এই পেসার লিখেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। শুধু শিরোপা জয়ের জন্যই নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও বেশ উপভোগ্য ছিল।’

অন্যদিকে, স্টার্কের এমন সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

২০ ঘণ্টা আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

২১ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে