ফিজের নতুন রেকর্ড, এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায়

ডেস্ক, রাজনীতি ডটকম
গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার ‘ফিজ’ ওরফে মুস্তাফিজুর রহমান। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশের কোনো ক্রিকেটার এর আগে আইপিএলে কখনো এত দাম পাননি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আইপিএলের ২০২৬ সালের নিলাম অনুষ্ঠিত হয়। তাতেই নিশ্চিত হয়, এ মৌসুমে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে এবার খেলবেন মুস্তাফিজ।

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দামের এর আগের রেকর্ডটিও মুস্তাফিজেরই দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি। অবশ্য নিলাম নয়, অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক ব্যক্তিগত কারণে আইপিএলে অংশ না নেওয়ায় তার পরিবর্তে মুস্তাফিজকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার অবশ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তাকে ৬ লাখ ডলারে (তৎকালীন বিনিময় হারে প্রায় চার কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন দুই কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজ।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগেও বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছেন। সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন মুস্তাফিজুর রহমান।

আইপিএলে এটি মুস্তাফিজের পঞ্চম দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকে ১৭ উইকেট নিয়ে উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৩০ বছর বয়সী পেসার এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে শিকার করেছেন ৬৫ উইকেট।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

লন্ডনে ব্যালন ডি’অর, সেরা কোচের তালিকায় কারা

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।

৭ দিন আগে

নিষেধাজ্ঞা থেকে মুক্তি আবাহনী-কিংসের, ঘরোয়া ফুটবলে স্বস্তি

ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু

৮ দিন আগে

বেতিসের ‘লটারি জেতা’তে হতাশ মরিনিয়ো, হার মানছেন না রিয়াল কোচ

দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।

১০ দিন আগে

আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেলি

এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ

১১ দিন আগে
Advertisement