এবার উৎরায়নি সুপার ওভারে, পাকিস্তানের কাছে স্বপ্নভঙ্গ তরুণদেরও

ক্রীড়া ডেস্ক
সুপার ওভারে ফাইনাল হেরে এশিয়া কাপ রাইজিং স্টার্সে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। ছবি: সংগৃহীত

আগের ম্যাচে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভার উৎরে গিয়েছিল। এবারে আর হয়নি। ব্যাটাররা সুপার ওভারে সংগ্রহ করলেন মাত্র ১ রান। প্রতিপক্ষের দেওয়া ওয়াইড আর বাই থেকে ৫ রান আসায় সংগ্রহ দাঁড়াল ৬ রান। রিপন মন্ডল সেটাকে টেনে নিতে পারলেন ৪ বল পর্যন্ত। জয়টা আর মিলল না।

এর মধ্য দিয়ে তরুণ ক্রিকেটারদের নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে জয়টা অধরাই থেকে গেল। টাইগারদের সন্তুষ্ট থাকতে হলো রানার-আপ হয়েই। ছয় বছর আগে পাকিস্তানের সঙ্গে ফাইনাল হেরেই এশিয়া কাপের চ্যাম্পিয়নের স্বাদ থেকে বঞ্চিত হয়েছিলেন সাকিব-মুশফিকরা। সেই স্মৃতিই যেন ফিরে এলো কাতারের দোহাতে তরুণদের টুর্নামেন্টেও।

জয় না মিললেও রোববারের (২৩ নভেম্বর) ফাইনাল ম্যাচটা হয়েছে ফাইনালের মতোই। উত্তেজনা আর চরম নাটকীয়তায় লো স্কোরিং ম্যাচে শেষ পর্যন্ত ২০ ওভারে কোনো দলই নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেনি। শিরোপা চূড়ান্ত করতে হয়েছে সুপার ওভারে।

এ দিন দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘'এ’ দল। রিপন মন্ডল আর রাকিবুল হাসানের বোলিং তোপে পাকিস্তান শাহিনকে ১২৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ।

প্রথম বলেই রান আউটের খাড়ায় পড়ে উইকেট হারানো পাকিস্তান শাহিনসের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে শান মাসুদের ব্যাট থেকে। আরাফাত মিনহাস ২৫ আর মাজ সাদাকাত করেন ২৩ রান। দুই অঙ্কে পৌঁছাতে পারেননি আর কোনো ব্যাটার।

বাংলাদেশের হয়ে রিপন ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট। রাকিবুলও কম যাননি। ৪ ওভার বল করে ২ উইকেট নিয়েছেন তিনিও, রান দিয়েছেন মাত্র ১৬। একটি করে উইকেট নিয়েছেন মেহরব হোসেন, জিসান আলম আর আব্দুল গাফফার সাকলাইন।

জবাব দিতে নেমে ২২ রানের উদ্বোধনী জুটির পর পথ হারায় বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের তোপে একের পর এক উইকেট যেতে থাকে। ৫৩ রান বোর্ডে তুলতেই প্যাভিলিয়নে ফেরেন সাতজন ব্যাটার।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করার পর বোলাররা ব্যাট হাতেও চমক দেখাতে শুরু করেন। রাকিবুলের ২১ বলে ২৪, সাকলাইনের ১২ বলে ১৬ আর রিপনের ৯ বলে ১১ রানের ওপর ভর করে একটা সময় জয়ও দেখতে পাচ্ছিল বাংলাদেশ। শেষ ওভারের ৭ রানের প্রয়োজনীয়তা শেষ পর্যন্ত মেটেনি, টাইগার ব্যাটাররা নিতে পেরেছে ৬ রান। তাতেই ম্যাচ টাই হয়ে গড়ায় সুপার ওভারে।

পাকিস্তানের বোলারদের মধ্যে শুরুতে দাপট দেখান সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। ১৪তম ওভারে বল হাতে পেয়ে ২০ ওভার পর্যন্ত টানা চার ওভারের স্পেলে শেষ পর্যন্ত স্নায়ু ধরে রেখে দলকে সুপার ওভারে নিয়ে যান আহমেদ দানিয়েল। ৪ ওভারে ১১ রান দিয়ে তিনিও ২ উইকেট তুলে নেন।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে বল করেন শেষের দিকে চমক দেখানো দানিয়েল। হাবিবুর রহমান সোহান প্রথম বলে এক রান নেন। দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়ে সাকলাইন বোলারের হাতে ক্যাচ দিয়েই প্যাভিলিয়নে ফিরে যান।

পরের বলটি ওয়াইড হয়ে বাউন্ডারি স্পর্শ করে। ২ বলে তখন রান ৬। স্ট্রাইকে জিসান আলম। মোটামুটি সংগ্রহের আশা তখন দর্শকদের। কিন্তু ‍তৃতীয় বলটিতে সোজা বোল্ড হয়ে যান জিসান।

৬ রান ডিফেন্ড করতে নেমে রিপনের প্রথম বলে লেগ বাই থেকে আসে ১ রান। দ্বিতীয় বলে মাজ সাদাকাত নেন ১ রান। তৃতীয় বলটি ছিল লো ফুলটস। ফ্লিক করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে বলটি বাউন্ডারিতে পাঠাতে ভুল করেননি সাদ মাসুদ। চতুর্থ বলটি ছিল লেন্থ বল, ইনসাইডেজও হয়েছিল। কিন্তু তা স্টাম্প পেছনে ফেলে এগিয়ে যায়। দ্রুতগতিতে সিংগেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন মাসুদ-সাদাকাত।

দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ডান হাতি পেসার আহমেদ দানিয়েল। টুর্নামেন্টের সর্বোচ্চ ২৫৮ রানের পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পাকিস্তানেরই মাজ সাদাকাত।

এ টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২৮ রান করেছেন হাবিবুর রহমান সোহান, যিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে রিপন মন্ডল নিয়েছেন ১১ উইকেট, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। এ ছাড়া রাকিবুল ৮ উইকেট নিয়েছেন, যা যৌথভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে

সাইবারির ৭১ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।

১ দিন আগে

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১ দিন আগে