ডাচদের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের টার্গেট ১৩৭

সিলেট প্রতিনিধি
সিলেটে ডাচদের বিরুদ্ধে প্রথম টি-টুয়েন্টিতে ২৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ছিলেন তাসকিন। ছবি: বিসিবি

সিলেটে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে নেদারল্যান্ডস। ফলে প্রথম ম্যাচ জিততে হলে লিটন-তানজিদদের ১৩৭ রান সংগ্রহ করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) সিলেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লিটন দাস, ব্যাটিংয়ে পাঠান স্কট এডওয়ার্ডসদের।

ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ ওভারেই ২৫ রান সংগ্রহ করেন দুই ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড ও বিক্রমজিৎ সিং। এর মধ্যে ও’ডাউড একাই সংগ্রহ করেন ১৪ বলে ২৩ রান। চতুর্থ ওভারে বল হাতে নিয়েই হিসাব বদলে দেন তাসকিন আহমেদ। প্রথম বলেই জাকের আলীর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ও’ডাউডকে।

এরপর বিক্রমজিৎ আর তেজা নিড়ামানুরু চেষ্টা করেন ইনিংসকে থিতু করতে। তবে প্রথম ওভারের পর বিরতিতে যাওয়া তাসকিন ফের অষ্টম ওভারে বোলিংয়ে ফিরলে আবারও প্রথম বলেই তুলে নেন বিক্রমজিতের (১১ বলে ৪) উইকেট, যিনি ক্যাচ তুলে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমনের হাতে।

দশম ওভারে বল হাতে পান দুই বছর পর দলে জায়গা পাওয়া অলরাউন্ডার সাইফ হাসান। এসেই বাজিমাত। চতুর্থ বলে ডাচ ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডস (৭ বলে ১২) আর শেষ বলে তুলে নেন নিড়ামানুরুর (২৬ বলে ২৬) উইকেট। দুই ডাচ ব্যাটারই ড্রেসিং রুমে ফেরেন ক্যাচ তুলে দিয়ে।

ডাচদের পঞ্চম উইকেটের পতন ঘটে ত্রয়োদশ ওভারের পঞ্চম বলে, মুস্তাফিজ তুলে নেন ১৪ বলে ১৫ রান করা শারিজ আহমেদের উইকেট। ষষ্ঠদশ ওভারে বোলিংয়ে ফিরেই কাইল ক্লেইনের (১২ বলে ৯ রান) উইকেট তুলে নেন তাসকিন, শত রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় নেদারল্যান্ডস।

ডাচ ব্যাটাররা অবশ্য লড়াই থামিয়ে দেননি। সবাই যার যার মতো করে অবদান রাখার চেষ্টা করেছেন। অষ্টাদশ ওভারে নিজের শেষ ওভার করতে এসে তাসকিন আবার তুলে নেন উইকেট। নোয়াহ কোরসকে ফিরিয়ে ম্যাচে চতুর্থ উইকেট তুলে নেন তিনি।

শেষ দিকে অষ্টম উইকেটে টিম প্রিংগেলস আর আরিয়ান দত্ত ১৫ বলে ২৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জন্য লক্ষ্যটা একটু বাড়িয়ে দেন। প্রিংগেল ১৪ বলে ১৬ রান করে ইনিংসের শেষ বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন। আরিয়ান অপরাজিত থাকেন ৮ বলে ১৩ রানে।

বল হাতে বাংলাদেশের হয়ে সফলতম তাসকিন, ২৮ রানে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ২ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন সাইফ হাসান। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

জবাবে নেমে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। তৃতীয় ওভারে ৯ বলে ১৫ রান করে পারভেজ ইমন আউট হয়ে গেলেও লিটন তানজিদে রান তাড়ার দিকে দ্রুতগতিতেই গিয়ে চলেছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার তথা পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান।

১৪ বলে ২৭ রানে অপরাজিত আছেন ক্যাপ্টেন লিটন দাস। আরেক ওপেনার তানজিদ হাসান অপরাজিত রয়েছেন ১৩ বলে ১৩ রানে। জিততে হলে ৮৪ বলে বাংলাদেশের প্রয়োজন ৮৩ রান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

২০ ঘণ্টা আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

২১ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে