ডেস্ক, রাজনীতি ডটকম

রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরা এক ম্যাচে মূল খেলা টাই হওয়ার পর দুই দফা সুপার ওভারের লড়াই শেষে আফগানিস্তানকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয় জয় পেল প্রোটিয়ারা, আর টানা দ্বিতীয় হার আফগানদের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১৮৭ রানের জবাব দিতে নেমে আফগানিস্তান ২ বল বাকি থাকতে ১৮৭ রানে অলআউট হয়ে যায়। এরপর সুপার ওভারে আফগানিস্তান বিনা উইকেটে ১৭ রান করার পর দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ১৭ রান করে। দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করে বিনা উইকেটে ২৩ রান করে।
আফগানিস্তান জবাব দিতে নেমে প্রথম বল ২ বলে কোনো রান না নিয়ে মোহাম্মদ নবীর উইকেট হারায়। কেশভ মহারাজের পরের তিন বলে রহমতউল্লাহ গুরবাজ টানা ছক্কা মেরে শেষ বলে জয়ের জন্য সমীকরণ সেই ছক্কায় নামিয়ে আনেন।
শেষ বল মহারাজ ওয়াইড করলে জয়ের জন্য ৫, সেই ছক্কারই প্রয়োজন পড়ে আফগানিস্তানের। কারণ দৌড়ে ৫ রান নেওয়া সম্ভব নয়। ওয়াইড হওয়ার ফলে আফগানিস্তানের সামনে ম্যাচ আবার টাই করার সুযোগ চলে আসে যদি বাউন্ডারি মারতে পারে। কিন্তু এবার গুরবাজ আউটই হয়ে যান মিলার ক্যাচ ধরলে। এর মাধ্যমে শেষ হয় রুদ্ধশ্বাস এক ম্যাচ। ‘ডি’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার এটি ছিল টানা দ্বিতীয় জয়। বিপরীতে আফগানিস্তানের ছিল টানা দ্বিতীয় হার।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৮৭ রান করে। রিকলটন ২৮ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৬১, ডি কক ৪১ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৫৯ রান করেন। আজমতউল্লাহ ওমরজাই ৪১ রানে ৩টি ও রশিদ খান ২৮ রানে ২টি উইকেট নেন।
জবাব দিতে নেমে ওপেনার রহমতউল্লাহ গুরবাজের ৪২ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৮৯ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান জয়ের পথেই ছিল। শেষ ওভারে তাদের প্রয়োজন পড়ে ১২ রানের। হাতে শেষ উইকেট। ক্রিজে নুর আহমেদ ও ফজলহক ফারুকী।
রাবাদার করা সেই ওভারের প্রথম দুই বল ছিল নো ও ওয়াইড। তৃতীয় বলে কোনো রান না হলেও চতুর্থ বলে নুর আহমেদ ছক্কা মেরে ব্যবধান ৬ রানে নামিয়ে আনেন। চতুর্থ বলে আবার কোনো রান হয়নি। পঞ্চম বলটি নো হয়। আফগানিস্তান ৩ রান সংগ্রহ করে। রান সমান হয়ে যায়। ফলে শেষ ২ বলে প্রয়োজন পড়ে ১ রানের। কিন্তু ফজলহক ফারুকী রানআউট হয়ে গেলে ম্যাচ টাই হয়ে যায়। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ম্যাচসেরা এনগিডি ২৬ রানে নেন ৩ উইকেট। এরপর আসে সেই রুদ্ধশ্বাস ভরা প্রথম ও দ্বিতীয় সুপার ওভার।

এবার আর প্যারিসে নয়, ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠানে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার, কোচ ও ক্লাবদের পুরস্কৃত করা হবে।
৭ দিন আগে
ফিফার নিষেধাজ্ঞার মূল কারণ ছিল সাবেক খেলোয়াড় ও কোচদের পাওনা অর্থ পরিশোধ না করা। নিষেধাজ্ঞা কাটাতে ক্লাবগুলোকে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ বা এজেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয় এবং বকেয়া অর্থ পরিশোধ করতে হয়। এরপর অর্থ পরিশোধের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি ফিফার কাছে জমা দেওয়া হয়। ফিফা এসব নথি যাচাই করে সন্তু
৮ দিন আগে
দারুণ খেলেও শেষ পর্যন্ত পয়েন্টশূন্য মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি জোসে মরিনিয়োর দল। উল্টো ম্যাচের শেষ দিকে গোল হজম করে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা।
১০ দিন আগে
এই চুক্তিতে নির্ধারিত ট্রান্সফার ফি-র পাশাপাশি ভবিষ্যতে মার্তিনেলিকে অন্য কোনো ক্লাবে বিক্রি করা হলে তার প্রাপ্ত অর্থের একটি অংশ আর্সেনাল পাবে বলেও চুক্তি স্বাক্ষর শেষে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি। এর আগে ২০১৭ সালে অক্সলেড-চেম্বারলিনকে লিভারপুলের কাছে বিক্রির সময় প্রাপ্ত অর্থই ছিল গানার্সদের ট্রান্সফ
১১ দিন আগে