টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড-উইন্ডিজের গ্রুপে বাংলাদেশ, ম্যাচ কবে-কোথায়?

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

জানাজানি হয়ে গিয়েছিল আগেই। আনুষ্ঠানিক ঘোষণায় প্রমাণ মিলল, সে নথি ছিল সঠিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের গ্রুপেই পড়েছে বাংলাদেশ। ভারত-পাকিস্তানও পড়েছে এক গ্রুপেই। আর টুর্নামেন্টের প্রথম দিনেই আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ভারত ও শ্রীলংকা যৌথভাবে এ বিশ্বকাপ আয়োজন করেছে।

টুর্নামেন্টের চারটি গ্রুপের মধ্যে ‘সি’ গ্রুপে স্থান হয়েছে বাংলাদেশের। দুই টেস্ট খেলুড়ে ও টি-টোয়েন্টি পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে। সঙ্গে রয়েছে নেপাল আর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নেওয়া ইতালি।

বিশ্বকাপের ৪ গ্রুপ
গ্রুপদল
গ্রুপ ‘এ’ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাত

পাকিস্তানের সঙ্গে স্বাগতিক ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের সঙ্গী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।

স্বাগতিক আরেক দল শ্রীলংকা রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড স্থান পেয়েছে সবশেষ ‘ডি’ গ্রুপে। উদীয়মান আফগানিস্তান ছাড়াও এই গ্রুপে তাদের সঙ্গী কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেনসে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত।

৯ ফেব্রুয়ারি আর ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও ইডেন গার্ডেনসে। দ্বিতীয় ম্যাচে ইতালি আর তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি পড়েছে ১৭ ফেব্রুয়ারি। এ দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রতিপক্ষ নেপাল।

চার গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে বিশ্বকাপের সুপার এইটে। তারা আবার চারটি করে আলাদা দুটি গ্রুপে বিভক্ত হবে। সেই গ্রুপে প্রতিটি দলের ম্যাচ থাকছে তিনটি করে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে।

দুটি সেমিফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ও ৫ মার্চ। আর ফাইনাল হবে ৮ মার্চ। পাকিস্তান যদি ফাইনালে উঠতে পারে, সেটি হবে শ্রীলংকার কলম্বোতে। আর পাকিস্তান না উঠতে পারলে ফাইনালের ভেন্যু হবে ভারতের আহমেদাবাদ।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে-কোথায়
তারিখপ্রতিপক্ষভেন্যুসময়
৭ ফেব্রুয়ারিওয়েস্ট ইন্ডিজইডেন গার্ডেনস, কলকাতাবিকেল ৩-৩০ মি.
৯ ফেব্রুয়ারিইতালিইডেন গার্ডেনস, কলকাতাসকাল ১১-৩০ মি.
১৪ ফেব্রুয়ারিইংল্যান্ডইডেন গার্ডেনস, কলকাতাবিকেল ৩-৩০ মি.
১৭ ফেব্রুয়ারিনেপালওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইসন্ধ্যা ৭-৩০ মি.
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে

৯৬ বছর আগের ইতিহাস ছুঁয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।

১ দিন আগে

সাইবারির ৭১ সেকেন্ডের গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।

১ দিন আগে

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১ দিন আগে