আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপে যাত্রা শুরু ভারতের

ক্রীড়া ডেস্ক
উইকেট নেওয়ার পর কুলদীপকে অভিনন্দন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমারের। ৭ রানে ৪ উইকেট নিয়ে কুলদীপই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ছবি: সংগৃহীত

২৩২২১১১০২— কোনো ফোন নাম্বারের ডিজিট নয়, সংযুক্ত আরব আমিরাতের ৯ ব্যাটারের ব্যক্তিগত সংগ্রহ এই রানগুলো। ৯ ব্যাটার মিলিয়ে মোট রান ১৪! বাকি দুই ব্যাটার শুরু করেও বেশি এগোতে পারেননি, করেছেন ২২ ও ১৯ রান। ভারতের বিপক্ষে তাই শেষ পর্যন্ত ৫৭ রানেই শেষ হয়েছে তাদের ইনিংস।

মামুলি এ সংগ্রহ অনায়াসেই পেরিয়ে গেছে ভারত, তাও মাত্র ৪ ওভার ৩ বলে। অবশ্য একটি উইকেট পড়েছে তাদের। তাই ৯ উইকেটের বড় জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল হট ফেভারিট ভারত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল স্বাগতিক আরব আমিরাত। টসে হেরে ব্যাটিংয়ে নামতে হয় তাদের।

আমিরাতের দুই ওপেনার আলিশান শারাফু আর মোহাম্মদ ওয়াসিম শুরুটা একেবারে মন্দ করেননি। ৩ ওভার ৪ বলে ২৬ রান তুলেও ফেলেন। শারাফু ছিলেন আক্রমণাত্মক মোডে। ১৭ বলে তুলে নেন ২২ রান। ভারতের পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহর এক পারফেক্ট ইয়র্কারে স্টাম্প এলোমেলো হয়ে যায় তার।

এরপর ভারতের স্পিন ঘূর্ণিতে একের পর এক কুপোকাত হতে থাকেন আমিরাতের ব্যাটাররা। ওপেনার ওয়াসিম একপাশে টিকে থাকার চেষ্টা করেন। ২২ বলে ১৯ রানে গিয়ে শেষ হয় তার প্রতিরোধ। বাকি ৯ ব্যাটারের রানের তালিকা তো শুরুতেই দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৩ ওভার ১ বলেই ৫৭ রানে গুটিয়ে গেছে আমিরাতের ইনিংস।

২ ওভার ১ বলে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন ভারতের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকা কুলদীপ যাদব। পরের দিকে শিভাম দুবে ২ ওভারে ৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ, আক্সার প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা একেবারেই সময় নেননি। দুই ওপেনার অভিশেষ শর্মা ও শুভমান গিল দুজনেই ছিলেন খুনে মেজাজে। চতুর্থ ওভারের পঞ্চম বলে ১৬ বলে ৩০ রান করে আউট হয়ে যান অভিষেক। দুটি বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কা ছিল তার ইনিংসে।

এরপর সূর্যকুমার যাদবকে নিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান গিল। ৯ বলে ২০ রান করেছেন তিনি দুই বাউন্ডারি আর এক ছক্কায়। সূর্যকুমার নেমে দুটি বল খেলার সুযোগ পেয়েছেন। তার মধ্যে একটিকে পরিণত করেছেন ছক্কায়।

আমিরাতের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন জুনাইদ সিদ্দিক। ৭ রানে ৪ উইকেট নেওয়া কুলদিপ যাদব প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

এশিয়া কাপে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হংকয়ের অবশ্য এটি দ্বিতীয় ম্যাচ। গতকাল মঙ্গলবার প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানের বড় হারে তারা শুরু করেছে এশিয়া কাপ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডাচ ম্যাজিকে বিধ্বস্ত সুইডেন

ব্রায়ান ব্রবি ও কোডি গাকপোর জোড়া গোলে সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে চার পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠে শেষ ৩২-এ ওঠার পথও অনেকটাই পরিষ্কার করেছে তারা।

২০ ঘণ্টা আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

এ ম্যাচ জয়ের সঙ্গে নতুন ইতিহাসও হয়েছে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম এলো একাধিক জয়। এর আগে কখনোই এক বিশ্বকাপে একাধিক জয় পায়নি বাংলাদেশ। আবার প্রথম তিন ম্যাচেই এলো দুই জয়।

২১ ঘণ্টা আগে

পরের ম্যাচেই বিশ্বকাপে ফিরছেন নেইমার

অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে ফিরতে যাচ্ছেন নেইমার।

১ দিন আগে

৬৫ সেকেন্ডেই গোল, তুরস্কের বিপক্ষে দাপুটে জয় ১০ জনের প্যারাগুয়ের

ম্যাচ শুরুর পরপরই আক্রমণে উঠে আসে প্যারাগুয়ে। তুরস্কের রক্ষণভাগকে অপ্রস্তুত অবস্থায় ফেলে মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস গালারজা। এটি এবারের বিশ্বকাপের অন্যতম দ্রুততম গোল। এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডে গোল করেন।

১ দিন আগে