প্রতিবেদক, রাজনীতি ডটকম

কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। এবার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত না করাসহ বাংলাদেশকে ৩টি সুপারিশ দিয়েছে আইসিসি।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে আইসিসির পাঠানো চিঠির বরাত দিয়ে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি পরামর্শ দিয়েছে-
১. বাংলাদেশ দলের তারকা পেসার বোলার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা।
২. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয়।
৩. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে অন্তর্বর্তী সরকার দেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চায় না।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ দিন আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।
৫ দিন আগে
বাংলাদেশের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ডব্লিউসিএলের তৃতীয় আসর আরও প্রতিযোগিতাপূর্ণ সংস্করণ হতে পারে। সবশেষ ২০২৫ ডব্লিউসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি
৮ দিন আগে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাওয়া বাংলাদেশের ছয় ক্রিকেটারের মধ্যে পাঁচজনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে দল পাওয়া তানজিদ তামিম এখনো এনওসি পাননি।
১২ দিন আগে