ক্রীড়া ডেস্ক

জয়ের বিকল্প নেই— এমন সমীকরণ সামনে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। একাদশে আগের ম্যাচ থেকে চার চারটি পরিবর্তন এনেছিল। ম্যাচের সূচনাও হয়েছে দুর্দান্ত। প্রথম ১০ ওভার শেষে সমর্থকরা যখন ১৭০/১৮০ রানের স্বপ্ন পর্যন্ত দেখতে শুরু করেছিলেন। আফগান স্পিনারদের দাপটে শেষ পর্যন্ত আর অত দূর যাওয়া সম্ভব হয়নি লিটন-তানজিদদের। কোনোমতে দেড় পেরিয়ে শেষ হয়েছে ইনিংস।
টি-টুয়েন্টি এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। ম্যাচ জিতে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে হলে এখন যত বেশি রানের ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেন লিটন দাস। একাদশে সুযোগ পাওয়া সাইফ হাসান ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তানজিদ হাসানের সঙ্গে। তানজিদ ছিলেন উড়ন্ত, সাইফ ছিলেন ধীরস্থির। ৬ ওভার ৪ বলের উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান। সাইফ আউট হয়ে যান ২৮ বলে ৩০ রান করে।
প্রথম ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান। একাদশ ওভারের শুরু থেকেই বিপর্যয়ের শুরু। লিটন ১১ বলে ৯ রান করে ড্রেসিং রুমে ফেরেন। ত্রয়োদশ ওভারে ফেরেন ইনিংসের সেরা ব্যাটার তানজিদ তামিম। ৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৩১ বলে ৫২ রান করেন তিনি।
এরপর শামীম হোসেন করেছেন ১১ বলে ১১ রান, তৌহিদ হৃদয় করেছেন ২০ বলে ২৬ রান। পরের দিকে জাকের আলী ১৩ বলে ১২ রান আর নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রানে অপরাজিত ছিলেন। শেষের দিকের ব্যাটারদের কেউ খুব একটা সফল হতে না পারায় পরের ১০ ওভারে রান আসে মাত্র ৬৭। অথচ প্রথম ১০ ওভারের সমান রান হলেও দলের রান গিয়ে ঠেকত ১৭০ রানের বেশিতে। তা না হওয়ায় ১৫৪ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার রহস্যময় স্পিনার নূর আহমাদ। ক্যাপ্টেন রশিদ খানও ৪ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পঞ্চম উইকেটটি নিয়েছেন আজমাতুল্লাহ ওমরজাই।
১৫৪ রান ডিফেন্ড করতে নেমে অবশ্য প্রথম বলেই আফগান ওপেনার সেদিকুল্লাহ আটালের উইকেট তুলে নিয়েছেন নাসুম আহমেদ।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৫ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৬ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৭ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে