বিজ্ঞপ্তি

ঢাকার গোড়ান ঝিলপাড়ের ভূঁইয়ার মাঠে প্রিন্সিপাল গ্রুপের বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
জমজমাট এই ফাইনালে প্রিন্সিপাল বিল্ডার্স লিমিটেড, প্রিন্সিপাল এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) প্রিন্সিপাল গ্রুপ গ্রাউন্ডে ফাইনাল খেলার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টে প্রিন্সিপাল গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল গ্রুপের চেয়ারম্যান ড. এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়দ উল্লাহ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।
এছাড়াও, অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আবু সাদিক মিয়া এবং মোঃ মাসুদ উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. এ কে এম. ফজলুল হক তার বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মানুষের মধ্যে একতা, শৃঙ্খলা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল কর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা এবং তাদের বিনোদনের সুযোগ করে দেওয়া।
ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়দ উল্লাহ টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করে খেলোয়াড়, সংগঠক ও দর্শকদের ধন্যবাদ জানান। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, প্রিন্সিপাল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী, যা বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই গ্রুপ খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে থাকে।

প্রায় এক শতাব্দী পর বিশ্বকাপে টানা দুই জয়ের কীর্তি— ১৯৩০ সালের পর এমন অর্জনের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে প্যারাগুয়ের পর এবার অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিকরা।
১৭ ঘণ্টা আগে
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ব্রাজিলের চেয়েও কঠিন বলে আগেই মন্তব্য করেছিলেন মরক্কোর মিডফিল্ডার আজ্জেদিন উনাহি। বোস্টন স্টেডিয়ামে সেই মন্তব্যের প্রতিফলনই দেখা গেল মাঠের খেলায়। মাত্র ৭১ সেকেন্ডে পাওয়া দ্রুততম গোলে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মরক্কো।
১৭ ঘণ্টা আগে
ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১৯ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১ দিন আগে