ডেস্ক, রাজনীতি ডটকম

ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে নতুন ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শুভ সূচনা করেছে আর্সেনাল।
ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরির জয়সূচক একমাত্র গোলে আর্সেনাল পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
রোববার (১৭ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ইউনাইটেড বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে আর্সেনাল মূল্যবান জয় ছিনিয়ে নেয়। দিনের অন্য ম্যাচে চেলসি ড্র করেছে এবং নটিংহ্যাম ফরেস্ট জয় পেয়েছে।
ম্যাচজুড়ে তুলনামূলক ভালো খেললেও ঘরের মাঠে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। বরং প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে শুরুতে পাওয়া লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।
পুরো ম্যাচে বল দখল কিংবা আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আমুরির দল। আর্সেনালের নেয়া ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।
খেলার ১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার কিক ক্লিয়ারের চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি স্বাগতিক গোলকিপার বায়িন্দি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে ঠিকই জালে পাঠিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি। ১-০ গোলের এই লিড ধরে রেখে বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর ম্যাচে সমতা আনতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ইউনাইটেড ফরোয়ার্ডরা। ফলে হার দিয়েই ইপিএলের নতুন মৌসুম শুরু করতে হয়েছে তাদের।
উল্লেখ্য, লিগে দিনের শুরুতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।

একই সঙ্গে এ ম্যাচে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। এই গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর দ্বিতীয় কোনো ১৮ বা এর কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম গোল করার কীর্তি গড়লেন ইয়ামাল।
১৬ ঘণ্টা আগে
পাওয়ারপ্লের আগেই তারা ৫২ রান তুলে জয়ের ভিত গড়ে ফেলে। অধিনায়ক মিচেল মার্শ মাত্র ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জস ইংলিস, কুপার কনোলি ও মার্শকে ফিরিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বাংলাদেশের বোলাররা। তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। টিম ডেভিড মাত্র ৩ বল খেলেই দুটি ছক্কা হাঁ
১ দিন আগে
কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি নেমে এক গোল ও দুই গোলে সহায়তা করেছিলেন উন্দাভ। এবার পুরো তিন পয়েন্ট এনে দিয়ে জার্মানির নায়ক হয়ে উঠলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১ দিন আগে
কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডরের একের পর এক আক্রমণ প্রতিহত করে ১৫টি সেভ করেন ৩৭ বছর বয়সী রুম। অতিরিক্ত সময় ছাড়া বিশ্বকাপের কোনো ম্যাচে এত বেশি সেভের নজির এর আগে ছিল না।
১ দিন আগে