৭২ বছরের খরা কাটাল সুইজারল্যান্ড, টাইব্রেকারে কলম্বিয়ার বিদায়

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১১: ০৭
ছবি: সংগৃহীত

টানা তিন বিশ্বকাপে নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার ইতিহাস গড়ল সুইজারল্যান্ড। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল সুইসরা। ভ্যাঙ্কুভারে হাজার হাজার কলম্বিয়ান সমর্থককে স্তব্ধ করে দিয়ে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইউরোপের দলটি।

এর আগে ১৯৫৪ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের রক্ষণভাগ ছিল দুর্দান্ত। ভ্যাঙ্কুভারের মাঠে ম্যাচের ২১তম মিনিটে প্রথম সুযোগ পায় কলম্বিয়া। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে গুস্তাভো পুয়ের্তার একটি বাঁকানো শট চমৎকারভাবে উড়ন্ত সেভে আটকে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল।

প্রথম হাইড্রেশন ব্রেকের পর সুইজারল্যান্ডও আক্রমণের গতি বাড়ায়। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রথমে ফ্যাবিয়ান রিডার এবং পরে ড্যান এনডোয়েকে গোলবঞ্চিত করলে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে দুই দল। কলম্বিয়ার লুইস সুয়ারেজ সুযোগ হাতছাড়া করেন। পুরো ম্যাচে কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজকে বোতলবন্দি করে রাখে সুইস ডিফেন্ডাররা। নির্ধারিত সময় শেষে ম্যাচ ০-০ গোলে টাই থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে কর্নার থেকে কলম্বিয়ার ডিফেন্ডার জন লুকুমির একটি হেড বারে লেগে ফিরে আসলে কপাল পোড়ে লাতিন আমেরিকার দলটির। এরপর জামিন্টন ক্যাম্পাজের একটি জোরালো শট কোবেল আটকে দেন।

অন্যদিকে, কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সুইস বদলি খেলোয়াড় জেকি আমদুনির নিশ্চিত গোল রুখে দেন। খেলার শেষ পাঁচ মিনিটে ক্যাম্পাজ আরও একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারক টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটেও ছড়িয়েছে চরম উত্তেজনা। দুই দলই পেনাল্টি মিসের মহড়ায় নামে। সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকাঞ্জি শট গোলবারের ওপর দিয়ে মারেন। অন্যদিকে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ প্রথমে গোল মিস করেন।

এরপর টাইব্রেকারের রোমাঞ্চ যখন তুঙ্গে, তখন কলম্বিয়ার কুচো হার্নান্দেজের নেওয়া শটটি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সুইস প্রাচীর গ্রেগর কোবেল। শেষ শটে রুবেন ভার্গাস লক্ষ্যভেদ করতেই উল্লাসে মাতে সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড মুখোমুখি হবে শক্তিশালী আর্জেন্টিনার। এর আগে আটলান্টায় অনুষ্ঠিত আরেক হাইভোল্টেজ ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

রাজনীতি/এসআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফের ফাইনাল চান আর্জেন্টিনা সমর্থকরা, জমা ৬২ হাজার স্বাক্ষর

পিটিশনে দাবি করা হয়েছে, কিছু রেফারিং সিদ্ধান্ত ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। তবে অভিযোগগুলোর পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। আবেদনকারীরা পুরো বিষয়টি ফিফার তদন্তের দাবি জানিয়েছেন।

৫ দিন আগে

ওজনসমান টমেটো দিয়ে বরণ, স্টেডিয়ামও হবে গাভি-ফাবিয়ানের নামে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরেই ব্যতিক্রমী সংবর্ধনা পেয়েছেন স্পেনের দুই তারকা ফুটবলার ফাবিয়ান রুইজ ও গাভি। নিজ শহরে তাদের ওজনের সমান টমেটো উপহার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সম্মানে শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

৬ দিন আগে

‘সব ভুলে যাও’— মেসির বক্তব্য ঘিরে নতুন আলোচনা

মেসির এই বক্তব্যের শেষ অংশই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। ভিডিওতে সতীর্থদের উত্তেজিত মনে না হলেও প্রশ্ন উঠেছে, তিনি ঠিক কোন বিষয় ‘ভুলে যেতে’ বলেছিলেন।

৭ দিন আগে

ফিফার ওপর ক্ষুব্ধ উয়েফা সভাপতি সেফরিন, দেখতে যাননি ফাইনাল ম্যাচ

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে ঘিরে। শেষ ষোলোতে লাল কার্ড দেখার পর তার নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। এই সিদ্ধান্তের পর উয়েফা প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়।

৭ দিন আগে