মেয়েকে নিয়ে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।

প্রতিবছর স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ আয়োজন করে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম বলতে গেলে প্রধানমন্ত্রীর উপস্থিতি। এ ধরনের প্রদর্শনী ম্যাচে প্রধানমন্ত্রীর হাজির হওয়া বিরল ঘটনাই।

সাবেক ফুটবলাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছেন। লাল দলের প্রতিনিধিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই প্রতিবেদন লেখার সময়ও মাঠে খেলা চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ডাগআউটে বসে খেলা উপভোগ করছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১০ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

২১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে