ডেস্ক, রাজনীতি ডটকম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
ইরানি ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ইসনা নিশ্চিত করেছে যে, নির্ধারিত সময়ের কিছুটা আগে ম্যাচ ভেন্যুতে যাওয়ার জন্য ইরানের করা আবেদনটি অনুমোদন করেনি মার্কিন কর্তৃপক্ষ। বিষয়টি এখন অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে ফিফার কাছে উত্থাপন করা হবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসনা জানায়, ‘বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে স্বাগতিক শহরে যাওয়ার জন্য ইরানের জাতীয় দলের আবেদনটি অনুমোদিত হয়নি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে ফিফার কাছে প্রতিবাদলিপি জমা দেওয়া হবে।’
ইরান দল বর্তমানে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় অবস্থান করছে। সেখান থেকেই তারা যাতায়াত করে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলছে। গ্রুপ পর্বে ইরানের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং তৃতীয় ম্যাচটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে এশিয়ার পরাশক্তিরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে প্রথমে গোল করেন ইলাইজাহ। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রামিন রেজাইয়ান গোল করে ইরানকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধে ক্রিস উডের সহায়তায় ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করে নিউজিল্যান্ডকে আবারও এগিয়ে নেন জাস্ট। কিন্তু ইরানও হাল ছাড়েনি; মোহাম্মদ মোহেব্বির চমৎকার হেডে করা গোলে সমতায় ফিরে মাঠ ছাড়ে তারা। ফলে গ্রুপ ‘জি’-এর এই রোমাঞ্চকর ম্যাচটি থেকে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতা ও অনিশ্চয়তার কারণে টুর্নামেন্ট শুরুর আগেই তারা নিজেদের বেসক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর টিজুয়ানায় সরিয়ে নিতে বাধ্য হয়। বিশ্বকাপ শুরুর আগে ইরান প্রতিনিধি দলের সদস্যদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কয়েক সপ্তাহের দীর্ঘ জটিলতার পরই মূলত বেসক্যাম্প সরানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
আগামী রোববার ইঙ্গেলউডের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের। অন্যদিকে বেলজিয়াম তাদের প্রথম ম্যাচে মিসরের সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরু করেছে।
প্রথম রাউন্ডের ম্যাচ শেষে গ্রুপ ‘জি’-র চার দল— ইরান, নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিসর প্রত্যেকেই ১ পয়েন্ট করে নিয়ে সমান অবস্থানে রয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
২ দিন আগে
শেষ উইকেট হিসেবে নাথান লায়নকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়েও তাতে কোনো লাভ হয়নি তার। লায়নকে ফিরিয়ে ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেন মিরাজ।
২ দিন আগে
১৫৩ রানের লিড নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীলতার পাশাপাশি টেলএন্ডারদের দৃঢ়তায় সে লিড থামে ২২৮ রানে। এরপর আবার হাসান মাহমুদের তোপে দুই ওপেনার সাজঘরে৷ পরে তাইজুল ইসলাম আর মিরাজ যথাক্রমে মারনাস লাবুশেন আর স্টিভেন স্মিথের উইকেট তুলে নিলে বাংলাদেশের হাসিটা চওড়া হয়েছে।
৩ দিন আগে
৬ উইকেটে ৩৫১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। প্রথম এক ঘণ্টার মধ্যে হাসান ও তাইজুল আউট হন। হাসানকে এলবিডব্লিউ করেন জশ হ্যাজলউড। তাইজুল তার বলেই ক্যামেরন গ্রিনের ক্যাচ হন। তারপর তাসকিন ও মিরাজ দ্বিতীয় সেশন পর্যন্ত জুটিকে টেনে নেন। প্রথম সেশনে ৬৬ রান তোলে বাংলাদেশ ২ উইকেটের বিনিময়ে।
৩ দিন আগে