ডেস্ক, রাজনীতি ডটকম

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় পিছিয়ে গেছে ফুটবল মহাতারকা লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল মেসির বিয়ের আয়োজন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে শরীরের বিভিন্ন অংশে আঘাত পান মারিয়া, ক্ষতিগ্রস্ত হয় তার মেরুদণ্ডের কশেরুকা।
আর্জেন্টিনার প্রভাবশালী সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি মারিয়া নিজেই নিশ্চিত করেছেন। পাশাপাশি মেসির মা সেলিয়া মেসি এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতোও বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, মারিয়া এখন শঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিও শহরে মারিয়ার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে সেই আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। মেসির মা সেলিয়া জানান, এসইউভি চালানোর সময় মারিয়ার গাড়িটি একটি দেয়ালে ধাক্কা লাগে। এতে তার কবজির অংশ পুড়ে যায়, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গোড়ালি ভেঙে যায়।
৩২ বছর বয়সী মারিয়ার হবু স্বামী হুলিয়ান ‘তুলি’ আরেল্লানো। তাদের প্রেমের সম্পর্ক দীর্ঘ ১২ বছরের। হুলিয়ান বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
কৈশোর থেকেই রোজারিওর দক্ষিণাঞ্চল লা বাজাদা এলাকায় মারিয়া ও হুলিয়ানের পরিচয় এবং প্রেমের শুরু। পারিবারিকভাবেও দুই পরিবার একে অপরের ঘনিষ্ঠ পরিচিত। ছোটবেলায় মেসির ভাইদের সঙ্গে স্থানীয় ক্লাবে ফুটবল খেলেছেন হুলিয়ান। এমনকি ২০১৭ সালে লিওনেল মেসির বিয়েতেও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
মেসির বোন হলেও মারিয়া ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা প্রকাশ্যে আসেন না। পেশাগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। রোজারিওতে স্থায়ীভাবে বসবাস করা মারিয়া ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি মেয়েদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘বিকিনিস রিও’-এর মালিক।
অন্যদিকে হুলিয়ানের কোচিং ক্যারিয়ারও শুরু রোজারিওতেই। ২০২৩ সালে ফ্লোরিডা ইউনাইটেড সকার লিগে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের সাউথ ডিভিশনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
২০ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
১ দিন আগে
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
১ দিন আগে