বিশ্বকাপে রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয়ের পথে ফিফা, ছাড়িয়ে গেল সব পূর্বাভাস

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৪: ৫৯
বিশ্বকাপ ট্রফি। ছবি: গেটি ইমেজ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ইতিহাস গড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের বিশ্বকাপ থেকে সংস্থাটির মোট আয় দাঁড়াতে যাচ্ছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ফিফার ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে এটি টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারণ করা আয়ের লক্ষ্যমাত্রাকেও অনেকটাই ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপের ফাইনালের আগে শনিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্যদেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে এই আর্থিক সাফল্যের বিষয়ে অবহিত করেন। টুর্নামেন্ট শুরুর আগে ফিফার প্রাথমিক হিসাব ছিল প্রায় ১১ বিলিয়ন ডলার আয় হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য ছাড়িয়ে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার রাজস্ব আসছে বলে জানা গেছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এই বিপুল আয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে হসপিটালিটি প্যাকেজ ও টিকিট বিক্রি। বিশেষ করে সেকেন্ডারি টিকিট মার্কেটে অত্যন্ত উচ্চমূল্যে টিকিট বিক্রি থেকে ফিফা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পেয়েছে। এই বাজারে প্রতিটি লেনদেনে ক্রেতা ও বিক্রেতা— উভয়ের কাছ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নেয় ফিফা।

এই বাড়তি আয়ের সুফল ফিফার ২১১টি সদস্যদেশের ফুটবল উন্নয়ন কর্মসূচিতে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অর্থ বণ্টনের চূড়ান্ত কাঠামো এখনও নির্ধারিত হয়নি, ফিফা আগেই জানিয়েছিল বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের বড় অংশ বৈশ্বিক ফুটবল উন্নয়নে পুনর্বিনিয়োগ করা হবে।

এই আর্থিক সাফল্য ফিফা সভাপতি ইনফান্তিনোর জন্যও বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। কারণ বিশ্বকালীন সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বেশ কয়েকটি বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। বিশেষ করে শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে দেখানো লাল কার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। সমালোচকদের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। যদিও ফিফা বরাবরই দাবি করে আসছে, বিষয়টি সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। তবু ইউরোপের বেশ কয়েকটি ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে এ নিয়ে অসন্তোষ রয়ে গেছে।

তবে এসব বিতর্ক ইনফান্তিনোর অবস্থানকে খুব একটা নড়বড়ে করতে পারেনি। আগামী মার্চে ফিফা সভাপতির পুনর্নির্বাচনের আগে ইতোমধ্যে ২০০-এর বেশি সদস্য অ্যাসোসিয়েশন তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ থেকে আসা এই রেকর্ড আয় এবং সদস্যদেশগুলোর জন্য সম্ভাব্য বাড়তি অর্থ বরাদ্দ অনেক অ্যাসোসিয়েশনকে প্রকাশ্যে বিরোধিতা করা থেকে আরও নিরুৎসাহিত করতে পারে।

বিশ্বকাপের এই বাণিজ্যিক সাফল্য ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে। পরবর্তী উন্মুক্ত বিডের বিশ্বকাপ ২০৩৮ সালের। শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই বলেন, যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায়। তাঁর ভাষায়, ‘আপনাদের আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। তবে এবার কানাডা ও মেক্সিকোকে বাদ রেখেই।’ একই সঙ্গে ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

এদিকে বিশ্বকাপ ফাইনালের আগের রাতেও নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের ভিআইপি ও হসপিটালিটি টিকিট ফিফার অফিসিয়াল টিকিটিং পোর্টালে বিক্রির জন্য তালিকাভুক্ত ছিল। সবচেয়ে অভিজাত ‘ট্রফি লাউঞ্জ’ প্যাকেজের একেকটি টিকিটের মূল্য রাখা হয়েছিল ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার, যা এবারের বিশ্বকাপের বাণিজ্যিক পরিসরকে আরও একবার সামনে এনে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ডারউইন টেস্ট জয় বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা: বিসিবি সভাপতি

ডারউইনে টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখানো বাংলাদেশ চতুর্থ দিনের শুরু থেকেই ছিল জয়ের অপেক্ষায়। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। পুরো ম্যাচে প্রতিটি দিন ও প্রতিটি সেশনে দাপট দেখানো দলের পারফরম্যা

৫ দিন আগে

২ নারী অ্যাথলেট ‘পুরুষ প্রমাণিত’: পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

জাতীয় পর্যায়ে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে একাধিক পদক ও রেকর্ড গড়া বাংলাদেশি দুই অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায়কে নারী বিভাগে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় তাদের অর্জিত পদক ও রেকর্ড বাতিল করা হয়েছে।

৬ দিন আগে

ডারউইন টেস্টে বাঘের থাবা, বাংলাদেশের অজি বধের দাপুটে গল্প

ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কেমন করবে, তা সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত দেশের ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত জন্ম নিলো যে ডারউইনে, সেই আনন্দটুকুই না হয় উপভোগ করি সবাই প্রাণ খুলে।

৬ দিন আগে

ডারউইনে অবিশ্বাস্য বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে ঐতিহাসিক টেস্ট জয়

বাংলাদেশ গড়ে ফেলল এক অনন্য ইতিহাস। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তাদের মাটিতেই ক্যাঙ্গারুদের ধসিয়ে দেওয়ার দারুণ ও স্মরণীয় এক স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

৬ দিন আগে