ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে। ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে অংশ নেবে দেশটি।
শনিবার (৯ মে) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেব। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, দেশের সংস্কৃতি, আদর্শ ও জাতীয় মর্যাদা অক্ষুণ্ন রেখেই বিশ্বকাপে অংশ নেবে ইরান এবং কোনো বাইরের শক্তি তাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে ইরানের পক্ষ থেকে ১০টি শর্ত দেওয়া হয়েছে। এসব শর্তের মূল লক্ষ্য দল ও প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা।
শর্তগুলোর মধ্যে রয়েছে— খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য সহজ ভিসা প্রক্রিয়া, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মর্যাদা রক্ষা এবং বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাতায়াতের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।
গত মাসে ফিফা কংগ্রেসে যোগ দিতে কানাডায় প্রবেশের অনুমতি পাননি ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে প্রবেশে বাধা দেওয়া হয়। এর পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছিল।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের ফুটবলারদের বিশ্বকাপে স্বাগত জানানো হবে। তবে আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিদের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মেহদি তাজ বলেন, যেসব খেলোয়াড় বাধ্যতামূলক সামরিক সেবা হিসেবে আইআরজিসিতে দায়িত্ব পালন করেছেন, তাদেরও যেন কোনো জটিলতা ছাড়াই ভিসা দেওয়া হয়। উদাহরণ হিসেবে তিনি জাতীয় দলের তারকা ফুটবলার মেহদি তারেমি ও এহসান হাজসাফির নাম উল্লেখ করেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইতোমধ্যে নিশ্চিত করেছেন, সূচি অনুযায়ী ইরান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে।
গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগে
ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
২০ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
১ দিন আগে
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
১ দিন আগে