ডিসেম্বরে ভারত যাচ্ছেন মেসি, ঘুচবে ১৪ বছরের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
১৪ বছর পর আবার ভারত সফরে যাচ্ছেন লিওনেল মেসি।

এক যুগেরও বেশি সময় আগে ভারতের মাটিতে পা পড়েছিল বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। এরপর ভারতে তার অপেক্ষায় ভক্তদের পেরিয়ে গেছে ১৪ বছর। শেষ পর্যন্ত সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। কারণ মেসি ঘোষণা দিয়েছেন, ফের তিনি ভারতের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন।

হ্যাঁ, ১৪ বছর পর আর্জেন্টিনার অধিনায়ক আবারও যাচ্ছেন ভারতে। আগামী ডিসেম্বরেই শুরু হবে এই সফর, যার নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর ইন্ডিয়া’।

এ সফরে মেসি অংশ নেবেন কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক ও প্যাডল কাপসহ নানা দাতব্য উদ্যোগে। কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি চূড়ান্ত। এর বাইরেও আরেকটি শহরের আইকনিক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে। টিকিট পাওয়া যাবে কেবল ‘ডিস্ট্রিক্ট’ নামের অ্যাপে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মেসি লিখেছেন, ‘আমি সত্যিই উচ্ছ্বসিত ভারতের মতো একটি সুন্দর দেশ ভ্রমণের সুযোগ পেয়ে। এখানে যুব ফুটবলারদের জন্য ক্লিনিক পরিচালনা করা, কনসার্টে অংশ নেওয়া ও মানবকল্যাণমূলক কার্যক্রম শুরু করতে পারা আমার জন্য আনন্দের হবে। একই সঙ্গে ভারতের শীর্ষ তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগও আমার জন্য এক বড় সম্মান।’

শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ (The Satadru Dutta Initiative) মেসির এবারের ভারত সফরের পরিকল্পনায় রয়েছে। মেসি নিজেও জানিয়েছেন, দীর্ঘ সময় পর আবার ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ায় তিনি শতদ্রু দত্ত ইনিশিয়েটিভের প্রতি কৃতজ্ঞ।

ফুটবল জাদুকরের এ সফর ঘিরে এরই মধ্যে ভারতীয় ক্রীড়াঙ্গন ও সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতায় মেসির উপস্থিতি ঘিরে বাঙালি সমর্থকরা অপেক্ষায় রয়েছেন উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করে নেওয়ার জন্য।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

হাইতিকে উড়িয়ে জয়ের ছন্দে ব্রাজিল, জোড়া গোলে নায়ক কুনিয়া

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য অনেকটা ঘুরে দাঁড়ানোর লড়াই। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ফল তাদের জন্য স্বস্তির ছিল না। র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা হাইতির বিপক্ষে তাই শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৯ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।

২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে ইরান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

১ দিন আগে

১৯৬ চেজ করে ৭ রানে হারল বাংলাদেশ, সিরিজ জিতল অজিরা

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

১ দিন আগে