ম্যাচের আগের রাতে নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক
ম্যাচের আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে সংঘর্ষে জড়ান আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকরা। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই মাঠের বাইরে উত্তপ্ত হয়ে উঠেছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের লড়াই। দুই দলের গ্রুপ ‘জে’-এর ম্যাচ ঘিরে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় নিউইয়র্ক পুলিশকে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ২টায় কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। মরক্কো ওয়ার্ল্ড নিউজের খবরে বলা হয়েছে, সেই ম্যাচ সামনে রেখে টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন হাজারও ফুটবল সমর্থক। শুরুতে পরিবেশ ছিল উৎসবমুখর। আর্জেন্টিনা, আলজেরিয়া ও ফ্রান্সের সমর্থকরা নিজ নিজ দেশের পতাকা হাতে গান গাইছিলেন, নিজ দেশের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।

সে উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। একপর্যায়ে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের একটি অংশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চারপাশে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ভিড়ের একটি অংশকে ছত্রভঙ্গ করে দেন। তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

বিশ্বকাপের শুরুর দিকেই নিউইয়র্কের এ ঘটনা কিছুটা উদ্বেগ তৈরি করলেও আয়োজক শহরগুলোর বেশির ভাগ জায়গায় ভিন্ন চিত্র দেখা গেছে। বিভিন্ন দেশের সমর্থকেরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে উৎসব উদ্‌যাপন করছেন এবং বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

এদিকে ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, ‘ফুটবল মানুষকে বিভক্ত করার জন্য নয়, বরং একত্রিত করার জন্য।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের পর রেফারিকে কড়া বার্তা স্পেন কোচের

‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’

১৫ ঘণ্টা আগে

কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

১৯৫৪ সালে অভিষেকের পর গ্যারি সোবার্সের ক্যারিয়ার থামে ১৯৭৪ সালে। এই দুই দশকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন তিনি। ৫৭.৭৮ গড়ে করেছেন ৮ হাজার ৩২ রান, ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫ উইকেট। ৩৯টি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

১ দিন আগে

মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন স্পেনের রাজা-রানি, থাকবেন প্রধানমন্ত্রীও

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শুধু ফুটবলপ্রেমীদের নয়, বিশ্বনেতাদেরও আগ্রহ তুঙ্গে। রোববার নিউ জার্সিতে আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। গ্যালারিতে থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া ও তাদের দুই কন্যা।

১ দিন আগে

জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানের জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দুই ওপেনারের ১২০ রানের জুটির পর মাঝের ধসে চাপে পড়লেও শেষ দিকে ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফ উদ্দিনের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। এরপর শুরুতেই জিম্বাবুয়েকে চাপে ফেলে পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশ।

১ দিন আগে