শেষ ২২ মিনিটে সুইসদের ‘সুপার সাব’ ঝড়ে লন্ডভন্ড বসনিয়া

ক্রীড়া ডেস্ক
গোলের পর সতীর্থদের সঙ্গে সুইস ‘সুপার সাব’ জোহান মানজামবির উল্লাস। ৭০ মিনিটে বদলি হিসেবে নেমে ২ গোল পেয়েছেন তিনি। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু করেছিল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। প্রথমার্ধে সুইজারল্যান্ডকে কোনো গোলই করতে দেয়নি তারা। উলটো নিজেরা গোল করার দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল। দ্বিতীয়ার্ধেও ৭০ মিনিট পর্যন্ত আটকে রাখা গেল সুইসদের। এ সময় বদলি তিন ফুটবলার নেমেই ঝড় তুললেন মাঠে। সেই সুইস ঝড়ে শেষ পর্যন্ত উড়ে যেতে হয়েছে বসনিয়াকে।

ম্যাচের শেষ ১৬ মিনিট আর ইনজুরি টাইমের ৬ মিনিট মিলিয়ে ২২ মিনিটের মধ্যে চার চারটি গোল দিয়েছে সুইজারল্যান্ড। এর মধ্যে একটি গোল হজম করলেও তাই সুইজারল্যান্ডের ৪-১ গোলের বড় ব্যবধানে জয় এসেছে বসনিয়ার বিপক্ষে। চার গোলের মধ্যে তিনটিই করেছেন ৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা দুই সুইস তারকা, নিজেদের পরিণত করেছেন ‘সুপার সাব’-এ।

‘বি’ গ্রুপে দুই দলের দ্বিতীয় এই ম্যাচে জয় স্বস্তি এনে দিয়েছে সুইস শিবিরে। প্রথম ম্যাচে কাতারের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল তারা। অন্যদিকে প্রথম ম্যাচে ড্র করে কানডার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল বসনিয়া। এ ম্যাচে সুইসদের কাছে হার মানতে হলে ১ পয়েন্ট নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। সুইসরা ৪ পয়েন্ট নিয়ে উঠে গেল গ্রুপ টেবিলের শীর্ষে।

বৃহস্পতিবার সোফি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পালটা আক্রমণের পসরা সাজায় দুই দল। প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করেছে দুই দলই। খেলার প্রথম বড় সুযোগটি আসে ১৩তম মিনিটে। সুইস অধিনায়ক জাকার চমৎকার রক্ষণভেদী বল বাড়ানো থেকে জাল সীমানার কাছাকাছি ফাঁকা জায়গায় বল পান ড্যান রিডার। তিনি দ্রুত ঘুরে দাঁড়িয়ে ড্যান এনদোদেইয়ের দিকে নিচু করে বল বাড়ান। এনদোদেই ঠিকমতো পায়ে বল ছোঁয়াতে না পারলে গোলের সুযোগ মিস করে সুইজারল্যান্ড।

৬ মিনিট পরে আবার নিজেই সুযোগ তৈরি করেছিলেন সেই এনদোদেই। বসনিয়ার ডিফেন্ডাররা সে আক্রমণ ঠেকিয়ে দেন। পরের মিনিটেই আবার বসনিয়ার ডিফেন্ডারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পান এনদোদেই। এবার তার শট জালের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ২৩ মিনিটের মাথায় রেমো ফ্রয়লার বক্সের বেশ দূর থেকে ডান পায়ে শট নেন। তবে সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলার বিপরীতে বসনিয়া ৩২ মিনিটে দারুণ এক আক্রমণ শানায়। আলাজবেগোভিকের কাছ থেকে সুইস ডি-বক্সের বাইরে বাঁ দিকে বল পান এডিন জেকো। তিনি বল বাড়িয়ে দিলেও সে বল রিসিভ করার মতো কেউ ছিল না।

প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটের মধ্যে আরও দুবার হুমকির মুখে পড়ে সুইজারল্যান্ড। ৪০ মিনিটে ডি-বক্সের মাথা থেকে শট নিতে যাওয়ার সময় তাকে রুখে দেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। ৪৪ মিনিটের মাথায় আলাজবেগোভিক ও কোলাসিনাচ চমৎকার পাসিংয়ের মাধ্যমে চমৎকার আক্রমণ গড়ে তোলেন। সে আক্রমণও সুইস রক্ষণভাগের সামনে থমকে যায়।

বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে দুই দল। ৫১ মিনিটে ডি-বক্সের বাইরে পাস পেয়ে বল নিয়ে ভেতরে ঢুকে পড়েন এনদোদেই। শট নিলে বসনিয়ার গোলরক্ষক ভাসিলজ অসামান্য দক্ষতায় তা ঠেকিয়ে দেন। ৬৯ মিনিটের মাথায় আবার বসনিয়ার দেদিচের নেওয়া দূরপাল্লার চমৎকার একটি বাঁকানো শট রুখে দেন সুইস গোলরক্ষক।

গোলের দেখা না পেয়ে ৭০ মিনিটে একসঙ্গে তিনটি বদল আনেন সুইচ কোচ। মাঠে নামেন জোহান মানজামবি, রুবেন ভার্গাস ও জিবরিল স। তাদের উপস্থিতিতে সুইসদের খেলার গতি যেন দ্বিগুণ হয়ে যান। মাঠে নামার চার মিনিটের মাথায় দুই বদলি খেলোয়াড মানজামবি আর ভার্গাসের প্রয়াসে গোলমুখ খোলে সুইসদের। ভার্গাসের বাড়ানো চমৎকার পাস বসনিয়ার রক্ষণভাগ ক্লিয়ার করতে না পারলে পায়ে পেয়ে যান মানজামবি। দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে ওঠে সুইজারল্যান্ড। ৮০ মিনিটের মাথায় বসনিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন ব্রিল এমবোলো। তাকে থামাতে মারাত্মকভাবে ফাউল করে বসেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারির তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন মুহারেমোভিচকে। ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া।

সুইজারল্যান্ড এবার আরও ভয়ংকর হয়ে ওঠে। ১১ মিনিট পর ৮৫ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের এমবোলোর পাস থেকে বল নিয়ন্ত্রণে নেন ভার্গাস। মুহূর্তের মধ্যে কোণাকুণি শটে বল পঠিয়ে দেন জালে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে তথা ৯০ মিনিটের মাথায় আবার ভার্গাস-মানজামবি ম্যাজিক। এবার অধিনায়ক গ্রানিত জাকার বাড়ানো বল ধরে ভার্গাস বাড়িয়ে দেন মানজামবিকে। সে বল নিয়ে লক্ষ্যভেদ করতে মানজামবি একেবারেই ভুল করেননি। ৩-০ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গিয়ে গোলের দেখা পায় বসনিয়াও। আমর মেমিচ গোল করলে ব্যবধান কমিয়ে ৩-১-এ নামিয়ে আনে দলটি। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। চার মিনিট পরেই ডি-বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় সুইজারল্যান্ড। তা থেকে গোল করেন অধিনায়ক জাকা। ৪-১ গোলে জয় পায় দলটি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

আত্মবিশ্বাসী ইয়ামাল বললেন— ‘ভয় পাচ্ছি না, চাপও নেই’

লতি বিশ্বকাপে গোলের দিক থেকে নিজের নাম সেভাবে উজ্জ্বল করতে না পারলেও দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ইয়ামাল। ১৮ বছর বয়সী এই উইঙ্গার মনে করেন, বড় ম্যাচেই নিজের সেরাটা দিতে পারবেন তিনি।

১৮ ঘণ্টা আগে

ইংল্যান্ডের হাতে শিরোপা দেখতে চান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক ও হোয়াইট হাউজের বিশেষ সহকারী অ্যান্ড্রু জুলিয়ানি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের ২৫০তম স্বাধীনতাবার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ও পারে, তাহলে ইংল্যান্ডের আমেরিকায় এসে এই উদ্‌যাপনের মধ্যেই বিশ্বকাপ জেতা একটি

১ দিন আগে

‘ফ্রান্স দলে ফরাসি নেই’ মন্তব্যে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ

স্পেন ও ফ্রান্স— দুই দেশেই এ মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ থেকে শুরু করে ফ্রান্সের একাধিক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রাহয়ের বক্তব্যকে বিদেশিবিদ্বেষী ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছেন।

২ দিন আগে

বিশ্বকাপ ব্যর্থতায় বিয়েলসার পদত্যাগ, উরুগুয়ের নতুন কোচ ফোরলান

২০২৬ ফুটবল বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার পদত্যাগের পর দেশটির জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলান। রোববার উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এ ঘোষণা দেয়।

২ দিন আগে